চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুড লাক বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ঈদের চাঁদের অপেক্ষার মতো অধীর প্রতীক্ষায় বাংলাদেশ। কখন বাজবে সন্ধ্যা সাড়ে ৭টা, কখন মাঠে গড়াবে এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ফাইনাল। টিকিট নিয়ে হতাশা থাকলেও ভক্ত-সমর্থকরা সব প্রস্তুতি শেষ করেছেন। টিম টাইগার্সের জন্য শুভ কামনা জানিয়ে খেলা শুরুর অপেক্ষায় আছেন সবাই।

সাধারণ মানুষ থেকে বিশিষ্টজন, রূপালী পর্দার সেলিব্রেটি থেকে সাবেক ক্রিকেট তারকা, শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবার শুভ কামনায় বাংলাদেশ ক্রিকেট দল।

মাশরাফি-সাকিবদের শুভকামনা জানিয়ে বাংলাদেশের পক্ষে প্রথম ওয়ানডে
সেঞ্চুরিয়ান মেহেরাব হোসেন অপি বলেন: আমরা এর আগে একবার ফাইনালে উঠেছিলাম।
কিন্তু সেবার ট্রফিটা জেতা হয়নি। আশা করি, আজ বাংলাদেশ ট্রফি জিতে
প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে।

Banglabid

‘সে জন্য তাদের জন্য অনেক অনেক
শুভকামনা।’

এই একটি জয় বাংলাদেশের ক্রিকেটকে আরো কতোটা উঁচুতে নিয়ে যাবে, ক্রিকেটের প্রসারে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া কীভাবে আরো ইতিবাচক ভূমিকা রাখবে সে কথা ফুটে উঠেছে সাবেক ক্রিকেটারদের কথায়।

সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিক বলেন, আমাদের
হারানোর তেমন কিছু নেই। কিন্তু ওদের (ভারতের) হারানোর অনেক কিছু রয়েছে। আমরা যদি ট্রফিটা একবার জিতে যাই, তাহলে অলিগলিতে যারা ক্রিকেট খেলে এটা
তাদের আরো উৎসাহ দেবে। আর আমাদের ক্রিকেটটা আরো উন্নতি করবে।

Reneta

ট্রফি জয় নিশ্চিত করতে কী করতে হবে শুভকামনার সঙ্গে সে পরামর্শও রেখেছেন সাবেক ক্রিকেটাররা।

হাসিবুল হোসেন শান্ত বলেন, প্রথমসারির ব্যাটসম্যানদের ভালো রান করতে
হবে। সেসঙ্গে ফিল্ডিংটাও ভালো করতে হবে।

বিশেষ করে ব্যাটিংটা ভালো করতে পারলে কী হবে তাও বলেছেন সাবেক
পেসার শান্ত।

‘ব্যাটসম্যানরা যদি রান করতে পারে,
তাহলে এখন আমাদের যে বোলিং আক্রমণ তাতে জেতা সম্ভব। কারণ আমাদের বোলিং
আক্রমণ শুধু এশিয়া না পুরো বিশ্বের মধ্যেই সেরা,’ বলে দাবি করেন সাবেক জাতীয় ক্রিকেটার হাসিবুল হোসেন।

শুধু সাবেক ক্রিকেটাররা নন, সাহিত্য অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বরাও বাংলাদেশ দলের জন্য তাদের সমর্থনের কথা জানিয়েছেন।

বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক বলেছেন: আমরা আমাদের টিমের পাশে ছিলাম, আছি, থাকব। বাংলাদেশের জয় হোক। জয় হোক বাংলাদেশের দর্শকদের। আজকে জয়লাভ করলে আমরা সবাই সেই জয় সুন্দরভাবে উদযাপন করে দেখিয়ে দেবো, বাংলাদেশ সুন্দর মানুষের সুন্দর দেশ।

তবে কোনো কারণে খেলার ফল হতাশজনক কিছু হলেও হতাশ হতে না করেছেন আনিসুল হক।

‘…. ফল যদি আশানুরূপ নাও হয়, তাহলেও আমরা হবো সুন্দরতর। পৃথিবী সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে দেখবে, দেখো, কী অপরূপ এই বাংলাদেশ, কী অপরূপ তার মানুষেরা। তারা খেলাকে খেলা হিসেবে নিতে জানে, আর ক্রিকেটারদের সঙ্গে ১৬ কোটি হৃদয় পারে আনন্দ-বেদনা সমানভাবে ভাগ করে নিতে,’ এভাবেই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

অনলাইনের জনপ্রিয় ব্যক্তিত্ব সোলায়মান সুখন তার ফেসবুক পোস্টে সমর্থক-ভক্তদের দায়িত্বশীলতার কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন: আমি শপথ করিতেছি যে, আজ যদি জিতে যাই তাহলে হেরে যাওয়া দলকে নিয়ে অপমানজনক কথা বলব না, আর হেরে গেলে নিজেরদের দলকে নিয়ে বাজে কিছু বলবনা, লিখব না!!

তবে আগেভাগেই হারের কথা বলতে চান না অনেকে। তাদের একজন সুরকার ও সঙ্গীতশিল্পী শফিক তুহিন।

বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আজ মাঠে বসে খেলা দেখবো। দুই বছর ধরে বাংলাদেশের সফলতা অনেক বেশি। তাই প্রত্যাশা বাংলাদেশ আজ জিতে আসবে।’

শফিক তুহিন বলেন: যেহেতু মাঠ আমাদের, দর্শক আমাদের। তাই তামিম, সৌম্য, সাব্বির ও সাকিবের কাছে চাওয়া বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুড লাক বাংলাদেশ

পরবর্তী

গুড লাক বাংলাদেশ

পরবর্তী

লাইফসাপোর্টে দগ্ধ সুমাইয়া

লাইফসাপোর্টে দগ্ধ সুমাইয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT