চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী। তাদের অপপ্রচারে কান না দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

বৃহস্পতিবার ৪৯তম সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, কারও কাছে হাত পেতে কিংবা মাথা নত করে নয়; নিজেদের অর্থে দেশ গড়ার কাজ করছে সরকার।

দিবসের শুরুতেই স্বাধীনতা যুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা ও সাক্ষাৎ পর্বে যোগ দেন সরকার প্রধান। সেখানেই স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে ২০১৯-২০ সালে সশস্ত্র বাহিনীর শান্তিকালিন সেনা, নৌ এবং বিমান বাহিনী পদক এবং অসামান্য সেবা পদকপ্রাপ্তদের সম্মানিত করেন তিনি।

পরে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী আবারও দেশ পরিচালনার সুযোগ দেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

Reneta

নিজেদের অর্থে দেশ গড়ার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রতিশ্রুতির কথা আরও একবার মনে করিয়ে দেন শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজবপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসশস্ত্র বাহিনী দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ার শরণার্থী ক্যাম্পে শিশুদের জন্য ‘সিসিম স্ট্রিট’

পরবর্তী

নেদারল্যান্ডসের ‘নাইটহুড’ পেলেন স্যার ফজলে হাসান আবেদ

পরবর্তী
ফজলে হাসান আবেদ-ব্র্যাকের প্রতিষ্ঠাতা-নাইটহুড

নেদারল্যান্ডসের ‘নাইটহুড’ পেলেন স্যার ফজলে হাসান আবেদ

ঢাকার মঞ্চে ভারতীয় দেবশঙ্কর হালদার

সর্বশেষ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT