চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের বিরুদ্ধে মামলা করলেন সাবেক তিন নারী কর্মী

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৫:০৬ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
গুগলের বিরুদ্ধে মামলা

বৈষম্যের অভিযোগ এনে গুগলের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক তিন নারী কর্মী। গুগলে পুরুষ কর্মীদের তুলনায় নারী কর্মীদের কম বেতন দেওয়া হয় এবং সেইসাথে পদোন্নতির ক্ষেত্রেও নারীরা বঞ্চিত হয় বলে মামলার বিবরণীতে দাবি করেছেন এই তিন নারী।

গুগল এই ব্যাপারে সম্পূর্ণ অবগত থাকা সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বলেও দাবি তাদের।

লিঙ্গ বৈষম্যের অভিযোগে সাম্প্রতিক সময়ে বেশ চাপের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের এই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানটি। কর্মীদের বেতন ভাতা সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগও গুগলের বিরুদ্ধে একটি তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

মামলার একজন বাদী কেলি এলিস এই মামলার বিষয়ে বিবিসি’কে বলেন, ‘প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে চলমান এই বিষয়গুলোকে আর অবহেলা না করে এখনই বন্ধ করতে হবে।’ তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা একটি টুইটে তিনি আশা প্রকাশ করে বলেছেন, শুধু গুগল নয়, অন্যান্য প্রতিষ্ঠানেও যেন এই ধরনের বৈষম্য বন্ধ করে সবাইকে সমানভাবে গণ্য করা হয় তার জন্য আদালত ব্যবস্থা গ্রহণ করবে।

কেলি এলিস ২০১০ সালে গুগলে যোগ দেন। চার বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে একজন ফ্রেশার হিসেবেই নিয়োগ দেয় গুগল। যদিও একই অভিজ্ঞতা সম্পন্ন একজন পুরুষ কর্মী আরও উচ্চ পদে যোগ দিয়েছিলেন। এছাড়া তাকে খুব একটা গুরুত্বপূর্ণ কাজেও নিয়োগ করা হয়নি বলে জানিয়েছেন এলিস। বৈষম্যের কারণে চার বছরের মাথায় তিনি গুগল ছাড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলগুগলে বৈষম্যগুগলের বিরুদ্ধে মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের বাড়তি চিন্তা ‘কার্ড-প্রিয়’ রেফারি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

জুন ২১, ২০২৬
সংগৃহিত

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্তের আহ্বান

জুন ২১, ২০২৬

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT