চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলিতে নাজেহাল ব্যাটসম্যানরা, হতাশার হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ওয়ানডের ছবিটাই দেখা গেল টি-টুয়েন্টি সিরিজ শুরুর ম্যাচে। ডানেডিনের মতোই হ্যামিল্টনে ব্যাটিংয়ে অসহায়ত্ব। লক্ষ্যটা খুব বড় হলেও লড়াই প্রত্যাশিত ছিল। সেডন পার্কের উইকেট ছিল রানপ্রসবা। ফরম্যাট বদলালেও ভাগ্য বদলাল না বাংলাদেশের। প্রথম টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে মাহমুদউল্লাহদের হার ৬৬ রানে।

টস জিতে আগে ব্যাট করে কিউইরা তোলে ৩ উইকেটে ২১০ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুর বিপর্যয়ের পর ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানে যায়। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি মঙ্গলবার নেপিয়ারে।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে নেই কোনো লেগ স্পিনার। ইশ সোধির গুগলিতে যেভাবে নাজেহাল হলেন ব্যাটসম্যানরা, দেখলে মনে হবে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে নিউজিল্যান্ডে না নিয়ে ভুলই করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট!

সোধি ৪ ওভারে ২৮ রানে নিয়েছেন ৪ উইকেট। সবকটি উইকেটই নিয়েছেন গুগলিতে। ব্যাটিং দেখে মনে হয়েছে অনেকদিন গুগলি খেলার অভ্যাস নেই সৌম্য, মিঠুন, মাহমুদউল্লাহদের।

হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সের দিনে উল্লেখ করার মতো রান এসেছে তিন তরুণের ব্যাটে। ওপেনার নাঈম শেখ ২৭, আফিফ হোসেন ধ্রুব ৪৫ ও মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত থাকেন ৩৪ রানে।

৫৯ রানে ৬ উইকেট হারানো দলকে কিছুটা সম্মানজনক সংগ্রহে নিয়ে যান আফিফ ও সাইফউদ্দিন। সপ্তম উইকেট জুটিতে তারা যোগ করেন ৬৩ রান।

Reneta

টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে তোলে ২১০ রান। ডেভন কনওয়ে ৫২ বলে ৯২ ও গ্লেন ফিলিপস ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

অভিষিক্ত উইল ইয়ং ফিফটি তুলে (৫৩) মেহেদী হাসানের শিকার হন। ইয়ং ও কনওয়ে তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়ে দলকে এনে দেন বড় পুঁজি।

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০৪ রান। ২০১৩ সালে মিরপুরে দুইশ পেরিয়েছিল তারা। জবাবে বাংলাদেশ তুলেছিল ১৮৯ রান। নিজেদের মাটিতে অবশ্য নিউজিল্যান্ডের দুইশ পেরোনো পুঁজি আজই প্রথম। আর কিউইদের দেশে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ১৬৭ রানের।

আন্তর্জাতিক অভিষেকে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দারুণ বোলিং করলেও উল্টো রথে হেঁটেছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

নতুন বলে শুরুটা করেছিলেন নাসুম। প্রথম ওভারেই নিউজিল্যান্ডের অভিষিক্ত ফিন অ্যালেনকে শুন্য রানে বোল্ড করে এনে দেন ব্রেক থ্রু। ওই ওভারে কিউইরা তুলতে পারে মাত্র ১ রান।

পরে আরেক ওপেনার মার্টিন গাপটিলকেও ফেরান নাসুম। কঠিন কন্ডিশনে শুরুর দুই উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার এ স্পিনারই। ৩ ওভারে দেন মাত্র ২০ রান। ৪ ওভারে ৩০ রান খরচ তার ২ উইকেট নিতে।

বিপরীত চিত্র শরিফুলের বেলায়। হ্যামিল্টনে টি-টুয়েন্টি অভিষেকে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নিতে পারেননি ১৯ বর্ষী পেসার। ৪ ওভারে দেন ৫০ রান।

শুরুতে ১১.৪ ওভারে (৭০ বল) নিউজিল্যান্ড তোলে ১০০ রান। পরের ১১০ রান তারা যোগ করে মাত্র ৫০ বলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসুমলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT