চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র স্থাপনের রায় বাস্তবায়ন না হওয়ায় রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
আদালত
A A

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রতিটি গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র স্থাপনে হাইকোর্টের রায় বাস্তবায়ন না হওয়ায় স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং বিআরটিএ’র চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।

আদালতের রায় প্রতিপালন না হওয়ায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না এবং আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে।

Banglabid

আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও বিআরটিএ’র চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রতিটি গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র বসাতে হাইকোর্টের রায় বাস্তবায়ন না হওয়ার আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করেন বলে জানান আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল মুনতাকিম।

২০০৭ সালের ১১ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ঢাকা সিটি কলেজের ছাত্রী সাদিয়া আফরিন সুচি (২২)। এই মৃত্যুর ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আলোকে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট রুল জারি করেন।

Reneta

পরে ২০০৮ সালের ১০ মার্চ বিচারপতি এবিএম খায়রুল হক (পরবর্তীকালে প্রধান বিচারপতি) ও বিচারপতি আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় দেন।

রায়ে প্রতিটি গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র স্থাপন করতে বলা হয়। ওই রায়ে বলা হয়, আগামী এক বছরের মধ্যে দেশের সব গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে তা পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। সব ট্রাফিক হেডকোয়ার্টারে গতি নিয়ন্ত্রক মনিটরিং ব্যবস্থা স্থাপন করতে হবে। আর একই সময়ের মধ্যে যেসব গাড়িতে ওই নিয়ন্ত্রক যন্ত্র স্থাপন করা হবে না তার মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

এ ব্যবস্থা কার্যকর করতে সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নিয়োগের ব্যবস্থা করতে এবং প্রয়োজনীয় অর্থ দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত। এ ছাড়া এসব মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়কে আদেশ কার্যকর করতে ও বিআরটিএকে সব ধরনের সহায়তা দেয়ারও নির্দেশ দেয়া হয়।

কিন্তু হাইকোর্টের রায়ের ১০ বছর পরেও প্রতিটি গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র বসানের নির্দেশ বাস্তবায়ন না হওয়ায়  স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও বিআরটিএ’র চেয়ারম্যনের বিরুদ্ধে হাইকোর্ট আজ আদালত অবমাননার রুল জারি করলেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিগাড়িবিআরটিএলিড নিউজসড়ক দুর্ঘটনাস্বরাষ্ট্র সচিবহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যবহারকারীর ‘ব্যাংক লেনদেন তথ্য’ চাওয়া বিষয়ে যা জানালো ফেসবুক

পরবর্তী

‘খুনীদের বিচার হলেও বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচার হয়নি’

পরবর্তী

'খুনীদের বিচার হলেও বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচার হয়নি'

মনের দুঃখে অবসরে হাফিজ?

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT