বিনোদন

‘গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর কোনো উপায় বলো প্লিজ’

শাহরুখ খান

শাহরুখ খানের ‘জিরো’ ছবি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। আগ্রহের কারণ শাহরুখের চরিত্র ‘বাউয়া সিং’। বামন চরিত্রটির একটি টুইটার একাউন্টও খোলা হয়েছে। সেখান থেকেই গার্লফ্রেন্ডের রাগ কীভাবে ভাঙানো যায়, সে উপায় জানতে চাওয়া হয়েছে ভক্তদের কাছে।

বাউয়া সিং এর টুইটার একাউন্ট থেকে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার টুইটারে পোস্ট দেয়া হয়েছে ‘বন্ধুরা, গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর কোনো উপায় বলো প্লিজ! #আফিয়াখাফা’ ছবিতে আফিয়ার চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা।

পোস্টে মজার সব কমেন্ট আসছে। অনেকেই বলছেন লাভ গুরু শাহরুখ খান সাহায্য করতে পারবেন বাউয়া সিংকে। কেউ আবার বলছেন শাহরুখ খানের সিনেমার কোনো রোমান্টিক গান গেয়ে শুনাতে।

শাহরুখ এবং আনুশকা ছাড়াও ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ মুক্তি পাবে ২১শে ডিসেম্বর। পিঙ্ক ভিলা

বিষয়:আনুশকা শর্মা ক্যাটরিনা কাইফ জিরো বামন শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…