চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্টনারের প্রতিবেদনে এলটিই নেটওয়ার্ক অবকাঠামোতে সেরা হুয়াওয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

পরামর্শ ও গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের দৃষ্টিতে লং টার্ম ইভাল্যুয়েশন (এলটিই) নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে অবদানের জন্য শীর্ষে অবস্থান করছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। গার্টনারের ওই গবেষণা প্রতিবেদনে পুরোপুরি এলটিই অবকাঠামো নির্মাণে ভেন্ডরদের লক্ষ্য ও দক্ষতার বিষয়টি বিবেচনায় করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গার্টনারের এই প্রতিবেদনের বিষয়ে জানায় হুয়াওয়ে। হুয়াওয়ে জানায়, গার্টনারের বিশ্লেষণ অনুযায়ী দ্রুত হুয়াওয়ের মার্কেট শেয়ার বৃদ্ধি, বড় আকারে বাণিজ্যিক নেটওয়ার্কের প্রসার এবং নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্য উদ্ভাবনের ফলে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর চেয়ে এগিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান টেকনিক্যাল কর্মকর্তা (সিটিও) জেরি ওয়াং বলেন, ‘‘হুয়াওয়ে বিশ্বাস করে, ফাইভজি’র যুগে ব্যবসায়িক প্রবৃদ্ধিতে এলটিই সল্যুশন এক নতুন মাত্রা যোগ করেছে। ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ডেটা ব্যবহার বেড়েছে এবং নেটওয়ার্ক ট্রাফিকও বাড়বে। ফাইভজির যুগে এলটিই সল্যুশনই মৌলিক স্ট্যান্ডার্ড। সাম্প্রতিক সময়ে, এলটিই’র বিবর্তনে নেতৃত্ব দিতে হুয়াওয়ে ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে এবং অপারেটরদের যেকোনো সমস্যা মোকাবিলায় সহায়তা দিয়ে আসছে। ফাইভজির লক্ষ্যমাত্রা অর্জন, উদ্বোবনী সেবার পরীক্ষা করা এবং নতুন নতুন ব্যবসায়িক ধারণাগুলোকে পরিচর্চা করতে বিদ্যমান ৪জি-৪.৫জি প্রযুক্তির উন্নয়নে অপারেটরগুলোকে ব্যাপকভাবে সহায়তা দিয়ে আসছে হুয়াওয়ে। অগ্রসরমান ফাইভজি ব্যবসা দাঁড় করাতে হুয়াওয়ে অপারেটরদের সহায়তা করতে চায় এবং এই খাতে বিনিয়োগকারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায়।’

হুয়াওয়ে আরও জানায়, ফাইভজির যুগে যাওয়ার আগে অপারেটরদের অবকাঠামো, ইকোসিস্টেম, ব্যবসায়িক মডেল, ব্যবসা পরিচালনার দক্ষতা এবং অন্যান্য বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। হুয়াওয়ের অ্যাডভান্সড এলটিই নেটওয়ার্ক অবকাঠামো ৪টি৪আর, ৪টি৬এস, ৮টি৮আর এবং টিএম৯ এর মতো ফিচার তৈরিতে এবং এলটিই নেটওয়ার্কের সক্ষমতা উন্নয়নে সহায়তা করতে পারে।

‘এ ধরনের নেটওয়ার্ক, ব্যবসার মডেল বর্তমান যুগের ক্রমবর্ধমান ডিজিটাল সেবার প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি ফাইভজি যুগের ব্যবসায়িক সফলতার ভিত্তি স্থাপন করতে পারে। হুয়াওয়ে সম্প্রতি ফাইভজিভিত্তিক সিঙ্গেল-র‌্যান প্রো সল্যুশন এনেছে যাতে রয়েছে ৩টি উপাদান: ফাইভজি অল-ইন-ওয়ান ইনফ্রাস্ট্রাকচার, মোবাইল ক্লাউড আর্কিটেকচার এবং আটোমেশন এর সক্ষমতা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হুয়াওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকটে সাড়া দেয়ায় বাংলাদেশের প্রশংসায় অস্ট্রেলিয়া

পরবর্তী

রোহিঙ্গা সংকট: কক্সবাজারে জন্মনিবন্ধন বন্ধ থাকায় স্থানীয়দের ভোগান্তি

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গা সংকট: কক্সবাজারে জন্মনিবন্ধন বন্ধ থাকায় স্থানীয়দের ভোগান্তি

‘রিয়ালে রোনালদোর অভাব সুস্পষ্ট’

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT