চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকটে সাড়া দেয়ায় বাংলাদেশের প্রশংসায় অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

রোহিঙ্গা সংকটের এক বছর পার হয়েছে। এমন সংকটে দীর্ঘ সময় জুড়ে উদার প্রতিক্রিয়া দেখানো এবং বিপুল পরিমাণ গৃহহীন মানুষকে জায়গা দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে অস্ট্রেলিয়া।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অস্ট্রেলিয়া হাইকমিশন জানায়, রোহিঙ্গা সংকট আমাদের অঞ্চলের সবচেয়ে বড় মানবিক জরুরি অবস্থা। সেখানে লাখ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছে। বেশিরভাগ নারী ও শিশু যৌন ও লিঙ্গগত সহিংসতার শিকার হয়েছে। তারা নিজেদের পরিবার হারিয়েছে এবং নূন্যতম মানবিক চাহিদাও পূরণ করতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের পরিস্থিতি এবং বাংলাদেশের আক্রান্ত জনগোষ্ঠীর ব্যাপারে অস্ট্রেলিয়া স্থিরমনা। ভুক্তভোগীদের ন্যায়বিচারের প্রাপ্তির দাবি জানিয়ে আসছে দেশটি। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে। সেজন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এবং তাদের স্বতন্ত্র তদন্তে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া।

সেপ্টেম্বরে হিউম্যান রাইটস কাউন্সিলে উপস্থাপিত ফাইনাল রিপোর্টের আমাদের প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে তারা।

এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে। মিয়ানমার কমিশন অব ইনকোয়ারিকেও স্বাগত জানান তারা এবং ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে পাওয়া তথ্যে মিয়ানমারকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়।

রাখাইনে জাতিসংঘের এজেন্সিগুলোকে প্রবেশের অধিকার দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানায় অস্ট্রেলিয়া। এছাড়া কফি আনানের প্রতি শ্রদ্ধা জানাতে রাখাইন রাজ্যে তার পরিচালিত অ্যাডভাইজরি কমিশনের পরামর্শগুলো মেনে চলার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

Reneta

অস্ট্রেলিয়ার বিবৃতির পাশাপাশি কানাডার ক্যালগেরিতে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা দিবস পালন করেছে প্রবাসী বাঙ্গালীরা। ক্যালগেরির সিটি হলের সামনে সাইনবোর্ড, ব্যানার ও প্ল্যাকার্ডসহ রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেয় তারা।

এসময় প্রবাসী বাঙালিদের সাথে যোগ দেয় কানাডার মানবাধিকার সংগঠন ‘রোহিঙ্গা হিউম্যান রাইটস নেটওয়ার্কস’। প্রতিষ্ঠানটি কানাডার টরোন্টো, মন্ট্রিয়ল, ভ্যানকুবার, উইনিপ্যাগসহ কয়েক শহরে একসাথে এই দিবস পালন করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ামিয়ানমাররাখাইনরোহিঙ্গারোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

মে ১৭, ২০২৬

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬

আসন্ন ঈদযাত্রায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT