চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান গেয়ে পরিবার খুঁজে পেলেন সেই ‘পাগলি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

রানু মণ্ডল মানসিক ভারসাম্যহীন এক নারী। পশ্চিমবঙ্গের স্টেশনে থাকেন। পথে পথে ঘুরেন। লোকজন তাকে ‘পাগলি’ নামে ডাকে। এই নারীই হঠাৎ করে ইন্টারনেটে আলোড়ন তৈরি করলেন। ফিরে পেলেন পরিবার। মুম্বাইতে পেলেন ডাক।

‘বার্পেতা টাউন দ্য প্লেস অব পিস’ নামের এক ফেসবুক পেজ একটি শেয়ার করেছে গত ২৮ জুলাই। ভিডিওটিতে দেখা যাচ্ছে রানু মন্ডল লতা মঙ্গেশকরের গান গাইছেন। মিষ্টি এবং সুরেলা কণ্ঠে গাওয়া সেই গান মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মুগ্ধ শ্রোতারা রানুর প্রশংসা করে শেয়ার করতে থাকে ভিডিওটি।

ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়াও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পেজটির মালিক কৃষাণ দাস এর মনে কৌতূহল জন্মায় এই নারীর সম্পর্কে। খোঁজ খবর নিয়ে জানতে পারেন ভিডিওটি পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে স্টেশনে ধারণ করেন কলকাতার অতিন্দ্র নামের এক ব্যক্তি। পরে তপন নামের আরেক ব্যক্তি ভিডিওটি জুবু নামের এক ব্যক্তির কাছে পাঠিয়ে দেন। তিনিই সেই পেজে ভিডিওটি শেয়ার করেন।

স্টেশনের প্লাটফর্মে বসে গান গাওয়া রানু মণ্ডলের দিন কাটে অভাব-অনটনে। দুই-চার রুপি কেউ দিয়ে যান, তাতেই পেট চালাতে হয়। পরিবারে মেয়ে ছাড়া তার কেউ নেই। মানসিক ভারসাম্য হারিয়ে সেই মেয়ের কথাও তিনি ভুলে গিয়েছিলেন। মেয়ে সাথী রায়ও হারিয়ে ফেলেছিলেন মাকে। রানুর গান ভাইরাল হওয়ার খবর টিভির পর্দায় দেখে মাকে খুঁজে পেলেন সাথী রায়। সোমবার মাকে পেয়ে জড়িয়ে ধরে আবেগে ভেসেছেন তিনি। স্টেশন থেকে ফিরিয়ে নিয়ে গেছেন বাড়িতে।

গান ভাইরাল হয়ে যেন ভাগ্য খুলে গেছে রানু মণ্ডলের। অনেকেই সাহায্যের আশ্বাস দিচ্ছেন। ফোন আসছে মুম্বাই-দিল্লি থেকে। মুম্বাইয়ের একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে গান গাওয়ার ডাক পেয়েছেন রানু। দিল্লির একটি সমাজসেবী সংস্থাও রানু সঙ্গে যোগাযোগ করেছে। রানুর গান শোনার পর তাঁরা ব্যবহার করতে চাইছেন রানুর কণ্ঠ। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যেতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে তার সরকারী পরিচয়পত্র। কোনও পরিচয়পত্র না থাকায় বিমান বা ট্রেনের টিকেট কাটতে পারছেন না তিনি। তবে সেই সমস্যাও দ্রুত কাটানোর জন্য রানু মণ্ডলকে সাহায্য করছেন প্রতিবেশীরা।

Reneta

এদিকে ভাইরাল হওয়ার পরে রানুর কয়েকজন ভক্ত তাকে নিয়ে গিয়েছিলেন পার্লারে। বিউটি পার্লারে গিয়ে নতুন রূপে ফিরলেন তিনি। এরপর তাকে আধুনিক সাজে সাজিয়ে ছবি তোলা হয়। সেই ছবিগুলোও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রানু মণ্ডললতা মঙ্গেশকরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT