চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান্ধীকে নিয়ে স্মরণীয় পাঁচ সিনেমা

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৬:৪৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
মোহনদাস করমচাঁদ গান্ধী

ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যেই নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী। সমাজের সকল অবিচারের বিরুদ্ধে তার ভিন্ন ধারার প্রতিবাদের কারণে তিনি পুরো বিশ্বেই জনপ্রিয়। বিশেষ করে তার ‘অহিংসা’ এবং ‘সত্যাগ্রহ’ নীতি পুরো বিশ্বের নেতাদের কাছে জনপ্রিয়। ২ অক্টোবর তার ১৪৮তম জন্মবার্ষিকী। এই দিনে মহান এই নেতাকে নিয়ে নির্মিত পাঁচটি বলিউড ছবি সম্পর্কে জেনে নিন-

গান্ধী (১৮৮২)
ব্রিটিশ অভিনেতা বেন কিংসলি অভিনীত ‘গান্ধী’ ছবিটিকে এযাবৎ কালে নির্মিত গান্ধীকে নিয়ে সবচেয়ে পূর্ণাঙ্গ জীবনকাহিনী বলা হয়ে থাকে। ছবিটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল। এই ছবিতে গান্ধীর জীবনকে খুব সুন্দর এবং বাস্তবধর্মীভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখানো হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়গুলো। জন ব্রেইলির চিত্রনাট্য অনুসারে নির্মিত ছবিটি প্রযোজনা এবং পরিচালনা করেছেন রিচার্ড অ্যাটেনব্রো।

লাগে রাহো মুন্না ভাই (২০০৬)
সাম্প্রতিক সময়ের ছবিগুলোর মধ্যে সঞ্জয় দত্ত অভিনীত ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবিটি দর্শকদের মন কেড়েছে। বেশ রসাত্মকভাবে এখানে গান্ধীর নীতিগুলো পর্দায় দেখানো হয়েছে। ছবিতে গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন মারাঠি অভিনেতা দিলীপ প্রভাভালকর। তবে ছবির মূল ভূমিকায় ছিলেন সঞ্জয় দত্ত। ছবিতে গান্ধীর জীবন ফুটিয়ে তোলার বদলে বর্তমান জমানায় গান্ধীর নীতিমালার প্রয়োগ দেখানো হয়েছে। ছবিটি পরিচোলনা করেছেন জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি।

হেই রাম (২০০০)
কমল হাসানের এই ছবিতে গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। ছবিতে আরও আছেন শাহরুখ খান, রানী মূখার্জি এবং হেমা মালিনী। ছবিতে একটি ভিন্ন আঙ্গিকে গান্ধিকে দেখানো হয়েছে। একজন সাধারণ মানুষের জীবনকে গান্ধী কিভাবে প্রভাবিত করতে পারেন তা নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

গান্ধী মাই ফাদার (২০০৭)
‘গান্ধী মাই ফাদার’ হল মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র হরিলাল গান্ধীর গল্প। হরিলাল গান্ধীর ভূমিকায় ছিলেন অক্ষয় খান্না। গান্ধীর রাজনৈতিক জীবন তুলে ধরার বদলে তার পারিবারিক জীবন এবং ছেলের সঙ্গে সম্পর্ককে তুলে ধরা হয়েছে ছবিতে। ছবিতে গান্ধীর চরিত্রে অভিনয়ে করেছেন দর্শন জারিওয়ালা।

গান্ধি সে মহাত্মা তক (১৯৯৬)
এই ছবিতে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা যায় গান্ধীকে। একজন সাউথ আফ্রিকান ব্যারিস্টার কীভাবে ভারতের মহাত্মা হয়ে ওঠে সেই ঘটনা দেখানো হয়েছে ছবিতে। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন রজিত কাপুর। তার চরিত্রটি ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছে এখনো। -ইন্ডিয়ান এক্সপ্রেস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহনদাস করমচাঁদ গান্ধী।
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদ্যুতের প্রতি ইউনিটে ৫২ পয়সা দাম বাড়াতে চায় ডেসকো

পরবর্তী

সহজ ম্যাচ হারার কৌশল দেখাল পাকিস্তান

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সহজ ম্যাচ হারার কৌশল দেখাল পাকিস্তান

বিসিবির বার্ষিক সাধারণ সভায় সভাপতির ভাষণ ও সদস্যদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবৈধ’ গঠনতন্ত্র বৈধ করল বিসিবি

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT