বিনোদন

গানে ফিরছেন খালিদ

খালিদ ও এনামুল কবির সুজন

খালিদ ও এনামুল কবির সুজন

চাইম ব্যান্ডের খালিদের কথা মনে পড়ে? গত শতকের নব্বই দশকে তার গাওয়া কয়েকটি গান দারুণ জনপ্রিয় হয়েছিল। দীর্ঘ দিন গান থেকে দূরে আছেন তিনি। হয়তো অভিমান, হয়তো অন্য কোনো কারণ আছে এর পেছনে। খালিদ আবার গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘মায়ার বাঁধন’। গীতিকার এনামুল কবির সুজন। সুর করেছেন সারোয়ার, সংগীত পরিচালনা করেছেন আসিফ।

এরই মধ্যে গানটির রেকর্ডিং হয়েছে। এর পর খালিদ বলেন, ‘সাধারণত গানের কথা ভালো না হলে আমি গান গাই না। কথা ভালো লাগলে সুর বা সংগীত পরিচালনা নিয়ে ভাবি। সুজন খুব সুন্দর লিখেছে গানটি। তাই খুব তৃপ্তি নিয়েই এই গানে কণ্ঠ দিলাম। আশা করি, শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে।’

সুজন বলেন, ‘আমি খালিদ ভাইয়ের গানের ভক্ত। দীর্ঘদিন ধরে তার নতুন গান পাচ্ছিলাম না। তাই নিজেই উদ্যোগ নিয়ে এই গানটি করেছি। তিনি বেশ আন্তরিকভাবে গানটি করেছেন।’

এখন গানটির ভিডিও’র কাজ চলছে। খালিদের ভিডিও অংশের কাজ শেষ। এখন গানের অন্য মডেলদের নিয়ে শুটিং হচ্ছে।

বিষয়:খালিদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…