চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার আবহে নতুন কাজে পলাশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৫
বিনোদন
A A
পলাশের চরিত্রের দৃশ্য, সিনেমার আবহে নতুন কাজে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবসময় নতুন চরিত্রের লোভে থাকেন জিয়াউল হক পলাশ। কাজের প্রস্তাব বেশি এলেও তিনি মরিয়া থাকেন ব্যতিক্রমী গল্প-চরিত্র খুঁজতে।

কদাচিৎ সেই সুযোগ মেলে। যেমনটা পেলেন খালিদ-এ। আর এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু।

পলাশ জানান, বোহেমিয়ান এক বক্সারের জীবনের কিছু কিছু অংশ তুলে ‘খালিদ’ নির্মিত হয়েছে। নিজ থেকে আগে অ্যাথলেট ট্রেনিং ও জিম করতেন ‘ব্যাচেলর পয়েন্ট’ এর কাবিলা চরিত্র দিয়ে ব্যাপকভাবে জনপ্রিয়তা পাওয়া পলাশ। তাই দেখে পলাশকে পরিচালক অংশু বলেছিলেন, এই কনসেপ্টে একটি গল্প তুলে ধরতে চান। পলাশ যখন নিশ্চিত হন তিনি ‘খালিদ’ করতে যাচ্ছেন, তখন থেকে নতুন করে আবার শারীরিক কসরত শুরু করেন।

বৃহস্পতিবার নির্মাতা অংশু এবং পলাশ দুজনেই খালিদের পোস্টার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, শরীর দিয়ে ঘাম ঝরছে পলাশের। অনেকটা মারমুখি তিনি। এক্সপ্রেশন এবং বডি ল্যাংগুয়েসে পলাশ যেন পাক্কা বক্সার! এই পোস্টারটিতে নতুন এক পলাশকে দেখা গেল।

পলাশ জানান, সিনেমার চেয়ে নতুন ল্যাংগুয়েজে ফাইট দেখা যাবে খালিদে। যেখানে হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং এবং বক্সিং রয়েছে। যেগুলো বাংলাদেশের ফিকশনের ক্ষেত্রে একেবারে নতুন। ইউটিউবের জন্য নির্মিত হয়েছে ‘খালিদ’। আসন্ন ঈদে ক্লাব ইলিভেনের ইউটিউবে মুক্তি পাবে।

চ্যানেল আই অনলাইনকে পলাশ বলেন, এটি একজন বোহেমিয়ান বক্সারের গল্প। যিনি ঘটনাক্রমে জীবনের বিভিন্ন জটিলতায় আটকে যান। এটি পুরোপুরি কাল্পনিক গল্প। কিন্তু অংশু ভাই যেভাবে এই গল্পটি বুনেছেন, সেটা অবশ্যই ব্যতিক্রম। আমি সবসময় ব্যতিক্রমী গল্প ও চরিত্রের লোভী। ঈদে দশটি কাজ করার চেয়ে দু-একটি ব্যতিক্রমী কাজই যথেষ্ট। ইউটিউবের জন্য নির্মিত এতো বড় স্কেলের কাজ হয়েছে বলে মনে হয় না। অংশু ভাইয়ের নির্মাণের পর প্রযোজক আকবার হায়দার মুন্না ভাইকে এমন কনটেন্ট নির্মাণে সাপোর্ট দেয়ার জন্য ধন্যবাদ জানাই।

নয়দিনে খালিদের শুটিং হয়েছে। তবে অ্যাকশন দৃশ্য করতে হয়েছে সত্যি সত্যি ঘাম ছুটেছে পলাশের। বললেন, প্রচণ্ড পরিমাণে কষ্ট করেছি। ৩৬ ঘণ্টা দিনরাত এক করে শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে। আগে থেকে অ্যাথলেট ট্রেনিং নেয়া ছিল এবং ফাইটিং ক্লাস করে শিখেছি।

পলাশ বলেন, মানুষ আমাকে যখন দেখবে আমি চাই নতুনভাবে দেখুক। খালিদ একেবারে নতুন একটি কাজ। আমিও দর্শকদের চরিত্রগুলো উপহার দিয়ে মুগ্ধ করতে চাই। আমি এতটুকু সিওর, খালিদের এই চরিত্রটি দর্শকরা আমাকে একেবারে নতুনভাবে পাবেন।

খালিদ-এ পলাশ ছাড়াও এতে অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ।

পলাশ জানান, ‘খালিদ’ ছাড়াও তার আরেকটি নাটক আসন্ন ঈদ প্রচার হবে, সেটি ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নাম ‘হোসেন’।

ট্যাগ: আরফান মৃধা শিবলুখালিদজিয়াউল হক পলাশতানিম রহমান অংশুতানিয়া আহমেদলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাফা কবিরসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশালে গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ আগুন

পরবর্তী

এশিয়ান কাবাডিতে ভারতের কাছে হারল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ও ভারতের কাবাডি দলসমূহ প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান কাবাডিতে ভারতের কাছে হারল বাংলাদেশ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ কোর্স উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT