দীর্ঘ প্রতীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি । তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন তার বড় ছেলে তারেক রহমান ও স্ত্রী জুবাইদা রহমান। দীর্ঘ প্রতিক্ষার পর মা কে দেখে জড়িয়ে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এ সময় বিমানবন্দরে তৈরি হয় আবেগঘণ এক দৃশ্যের।






