চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর মহানগরে গৃহহীন ইমামদের ঘর করে দেয়া হবে: মেয়র

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
৭:৫২ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২০
গাজীপুর, জনপদ
A A

গাজীপুর মহানগরের ইমামদের পর্যায়ক্রমে হজ্ব করানোসহ যেসব ইমামদের জায়গা আছে ঘর নাই তাদের ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন: মানুষের যদি ধর্মীয় শিক্ষা না থাকে, বাস্তব শিক্ষা না থাকে তাহলে তার জীবনে পরিপূর্ণতা পায় না।

কোরআন ও হাদিস নিয়ে কেউ যেন ভুল ব্যাখ্যা না দেন সেজন্য তিনি আলেম সমাজের প্রতি অনুরোধ জানান।

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দুপুরে গাজীপুর মহানগরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইমাম-খতিব ও ওলামা মাশায়েখদের সমাবেশের সভাপতির বক্তব্যে মেয়র ওইসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগর কমিটির নেতা হয়রত মাওলানা গোলাম মাওলা, মাওলানা মনজুর হোসেন, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা ফজলুর রহমান প্রমূখ।

মেয়র বলেন: ইমাম-আলেমরা স্বল্প আয়ে তাদের পরিবার-পরিজন নিয়ে জীবন যাপন করছেন। তাই আমার পক্ষ থেকে মহানগরের ইমাম-মুয়াজ্জিনদের সহায়তা প্রদানের চেষ্টা করছি। আমি তাদের জন্য সম্মানী ভাতা দিচ্ছি।

Reneta

মেয়র অনুষ্ঠানে উপস্থিত আলেম ও ধর্মীয় নেতাদের উদ্দেশে বলেন: মসজিদ-মাদ্রাসা, কোরআন-হাদীস, আল্লাহ ও রসুলের জন্য আপনারা সারারাত ওয়াজ করতে পারেন, তাতে কোন সমস্যা নেই, বাধা নেই।

‘ওয়াজে কোরআন-হাদীসের কথা বলবেন, আল্লাহ-রাসুলের কথা বলবেন, কেউ বাধা দিতে পারবে না। তবে মাইকে উচ্চ শব্দে ওয়াজ করতে গিয়ে কারও যাতে অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ’ জানিয়েছেন মেয়র।

তিনি বলেন: ধর্মের নামে যাতে কেউ রাজনীতি না করেন, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। প্রতিটি মসজিদ-মাদ্রাসা স্বাধীন। সেখানে ধর্মীয় কথাবার্তা চলবে, ধর্মীয় কাজ চলবে।

মেয়র সমাজে চুরি-ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ঠেকাতে আলেমদের সহযোগিতা চেয়েছেন। তিনি বঙ্গবন্ধুকে কটুক্তি না করার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন: তাহলে আমরা জাতিগতভাবে ছোট হয়ে যাই। যারা দেশের জন্য অবদান রেখেছেন, দেশের শাসনে অবদান রেখেছেন, দেশের মানুষের জন্য অবদান রেখেছেন তাদের প্রতি তিনি সকলকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। ধর্মীয় নেতাদের নিয়ে নিয়েও কটূক্তি না করার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন: ইমাম সমিতির মাধ্যমে মহানগরে জমি দেখছি, সেখানে কোরআন গবেষণাগার নির্মাণ করে দেব। যাতে সেখানে আলেম-ইমাম-খতিবরা ধর্মীয় বিষয় নিয়ে গবেষণা করতে পারেন।

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহহীনমেয়র জাহাঙ্গীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT