চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর থেকে অপহৃত শিক্ষার্থী কক্সবাজারে উদ্ধার: আটক ৪

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

গাজীপুর থেকে অপহৃত মোঃ মোস্তাকিম আলম জয় (১১) নামের পিএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে কক্সবাজার টুরিস্ট পুলিশের সদস্যরা।

এসময় ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটিও।

উদ্ধার হওয়া মোঃ মোস্তাকিম আলম জয় (১১) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার গনেরগাঁও গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে এবং গাজীপুর কোনাবাড়িস্থ আমবাগ ইউনিক স্কুল অ্যান্ড কলেজের পিএসসি পরীক্ষার্থী।

এ ঘটনায় আটকরা হলো, ময়মনসিংহ জেলার নান্দাইলের বাদলের পুত্র মোঃ শান্ত (১৪), একই জেলার ত্রিশাল এলাকার মো. সাইফুল ইসলামের পুত্র মোঃ লিটন (২১), সাইফুল ইসলামের পুত্র মোঃ হৃদয় শেখ (২২), লালমনিরহাট জেলার আলতাফ হোসেনের পুত্র মাইক্রোবাস চালক মোঃ মিজানুর রহমান মন্ডল (৩৬)।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান জানান, উদ্ধার হওয়া মোস্তাকিম আলম জয়ের পিতা একজন ব্যবসায়ী। পিতার দোকানের কর্মচারী আটক মো: শান্ত। গত ১৭ নভেম্বর পরীক্ষা শেষে বাসার উদ্দেশ্যে রওনা করলে তার পিতার দোকানের কর্মচারী শান্ত সহযোগীদের নিয়ে কৌশলে অপহরণ করে মাইক্রোবাসে করে কক্সবাজার নিয়ে আসে এবং তার পিতার নিকট মোবাইলে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ব্যাপারে তার বাবা মোঃ জাহাঙ্গীর নিজে কোনাবাড়ী থানায় অভিযোগ করেন। এরই সূত্র ধরে কোনাবাড়ী থানা পুলিশের দেয়া তথ্য মতে কক্সবাজার পুলিশ ট্যুরিস্ট পুলিশের একটি দল সমুদ্র সৈকত এলাকার লাবণী পয়েন্ট থেকে জয়কে উদ্ধার করে ৪ জনকে আটক করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ কোনাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুরিস্ট পুলিশপিএসসি
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT