চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে দুই লাখ ভোটে নৌকার জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৮
গাজীপুর, রাজনীতি
A A
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-আওয়ামী লীগ-মেয়র জাহাঙ্গীর আলম

প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকারকে দুই লাখের বেশি ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম।

৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে স্থগিত ৯টি কেন্দ্র ছাড়া বাকি ৪১৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলম ৪ লাখ ১০টি ভোট পেয়েছেন। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১টি ভোট।

রাতভর ভোট গণনা শেষে বুধবার সকালে ফলাফল নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।

স্থগিত হওয়া ৯টি কেন্দ্রে পরে শুধু কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য ভোট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আগের দিন মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়, শেষ হয় বিকেল ৪টায়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিলো ভোটারদের লম্বা লাইন।

ভোট সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১২ হাজার সদস্য সশস্ত্র পাহারা দেয়। সার্বক্ষণিক সতর্কবস্থায় নগরজুড়ে টহলে ছিলো ২৯ প্লাটুন বিজিবি।

Reneta

ইসি’র তথ্যানুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো প্রায় ৬৫ শতাংশ।

বিকালে ভোট গ্রহণের পর কেন্দ্রগুলোতে ভোট গণনা শেষে ফল চূড়ান্ত করে ভোটের ফল পাঠানো হয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। রাতভর গণনা শেষে রিটার্নিং কর্মকতা কেন্দ্রের ফল ঘোষণার পর সবগুলো কেন্দ্রের ফলাফল থেকে মেয়র পদে বিজয়ীর নাম ঘোষণা করেন।

আয়তনের দিক থেকে সবচেয়ে বড় এই সিটিতে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট দেন গাজীপুর নগরবাসী। ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার।

৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪জন ও সংরক্ষিত ১৯ মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪জন এবং মেয়র পদের জন্য ৭ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেন।

সর্বমোট ৩৪৫জন প্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাজীপুরগাজীপুর মেয়রগাজীপুর সিটি কর্পোরেশনজাহাঙ্গীর আলমলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT