চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে অপহরণের ঘটনায় সংবাদিকসহ গ্রেফতার ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২০
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে অপহরণের ৩ দিন পর এক ভ্যান চালককে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত এক সাংবাদিকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করার হয়েছে মুক্তিপণের টাকাসহ দেশীয় অস্ত্র।

পুলিশ ও ভ্যানচালকের পরিবার জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের আমবাগ উত্তরপাড়া থেকে ভ্যানচালক আব্দুস সালাম (৪০) কে অপহরণ করে একটি চক্র। পরে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে স্বজনদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনরা বিকাশের মাধ্যমে দুইবারে ২০ হাজার টাকা পরিশোধ করলেও তাকে ফেরত দেয়নি। নিরুপায় হয়ে স্বজনরা কোনাবাড়ি থানায় অপহরণ মামলা দায়ের করলে শনিবার ভোরে আমবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভ্যানচালককে উদ্ধার করা হয়।

অপহরণের সাথে জড়িত আইপি টিভি মুক্তমন’র সাংবাদিক আবিদ রাসেল ও তার সহযোগী রবিউল ইসলাম এবং রুবেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি বাটন ফোন, ২টি স্মার্ট ফোন, ১টি ক্যানন ক্যামেরা, ১টি হাতুরি, ১টি প্লাস, ১টি বাঁশের লাঠি ও তিনশত টাকা উদ্ধার করা হয়। বিকাশের পাঠানো ২০ হাজার টাকা মধ্যে ১০হাজার টাকা আসামির বিকাশ একাউন্টে পাওয়া গেছে।

জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান: অভিযুক্ত রবিউল পুলিশের সোর্স। রুবেল মাদক মামলার আসামী। গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন এলাকা থেকে কৌশলে পরস্পরের যোগসাজশে পুলিশের নাম ভাঙ্গিয়ে, সাংবাদিক পরিচয় দিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT