গাছের মগডালে সিংহ!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গাছের মগডালে ৫০ ফিট উঁচুতে চুপটি করে বসে আছে একটি সিংহ। শুনতে অবাক লাগলেও মাউন্টেন লায়ন প্রজাতির সিংহের এমন কর্মকাণ্ড এটাই প্রথম না।
বিড়াল মনে করে সার্ন বার্নান্দিনোর বাগান মালিক প্রথমে বুঝতে পারেননি তার গাছে কি বসে আছে। তবে নড়াচড়া দেখে পড়ে ঠিকই বুঝতে পারেন; এটা একটা সিংহ। তাৎক্ষণিক ফোন করেন ফায়ার সার্ভিসে সাহায্যের জন্য।
ফায়ার সার্ভিস কর্মীরা এসে দেখলেন, কখনো দুই পা ডালে ছড়িয়ে, আবার কখনো আরাম করে জায়গা নিয়ে বসে আছে সিংহটি।
ক্যালিফোর্নিয়ার মৎস্য ও বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তা কেভিন বার্নমেন বলেন, মাউন্টেন লায়নদের জন্য নিজের অঞ্চল ছেড়ে আশেপাশে ঘুরে বেড়ান খুবই সহজাত। তারা তাদের বিচরণ ক্ষেত্র বড় করার চেষ্টা করে।
বন কর্মকর্তা জানান, এই প্রজাতির সিংহ বাড়ির পোষা প্রাণীদের আক্রমণ করে থাকে বেশি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





