চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় মুগডালের আবাদ বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৬
কৃষি
A A

গাইবান্ধায় মুগডাল চাষে কৃষকের আগ্রহ থাকায় দিন দিন এর আবাদ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ স্বল্পমেয়াদী আমন, সরিষা, আলু, দেশী পারিজা ধান ও উচ্চফলনশীল মুগডাল চাষের পরামর্শ দিয়েছে কৃষককে।

চলতি মৌসুমে গাইবান্ধার সাত উপজেলায় ৪২ হেক্টর জমিতে বি ইউ-৪ ও বারি-৬ জাতের মুগডাল আবাদ হয়েছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় মুগডাল চাষে আগ্রহী হয়েছেন এ অঞ্চলের অনেক কৃষক।

কৃষকরা বলছেন, মুগডালের আবাদ ভালো হয়েছে। পোকমাকড় কম হওয়াতে খরচ কম হয়েছে বলে বেশি লাভ হবে। বিঘাপ্রতি সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা খরচ করে লাভ থাকছে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। বিঘায় ফলন পাওয়া যায় পাঁচ থেকে ছয় মণ।

পাইকারি বাজারে প্রতি কেজি মুগডাল ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছেন কৃষক। কৃষি গবেষণা ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কৃষকদের মুগডাল চাষে উদ্বুদ্ধ করছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ কা মো. রুহুল আমিন বলেন, গাইবান্ধার জেলার বিভিন্ন অঞ্চলে মুগডালের চাষ বৃদ্ধি করতে চেষ্টা করছি। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মুগডাল চাষে আগ্রহী করা হচ্ছে। মুগডাল চাষে খরচ এবং পোকা-মাকড়ের আক্রমন কম হওয়ায় আগামীতে এ অঞ্চলে মুগডালের আবাদ আরো বাড়বে বলে জানিয়েছে এ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধামুগডাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT