চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় ব্যালট পেপার ছিনতাই, গুলিতে পুলিশসহ আহত ৭

ফারুক হোসেনফারুক হোসেন
২:৫৩ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভোট চলাকালে আচমকা একদল দুর্বৃত্ত ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করে। এসময় পুলিশ এবং আনসার সদস্যরা লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে এক পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়। পরে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মানিক মিয়া বলেছেন, ব্যালট পেপার ছিনতাই এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশের ১৩ রাউন্ড গুলির পর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রের বাইরে ৩ হাজার ব্যালট পেপারের মুড়ি পাওয়া গেছে। বাকিগুলো ছিনিয়ে নেয়া হয়েছে।

এছাড়াও একই ইউনিয়নের মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলযোগের কারণে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়।

অন্যদিকে নিমদাসের ভিটা ভোট কেন্দ্রে নকল ব্যালট পেপারসহ দু’জনকে আটক করা হয়েছে। তাদেরকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT