গাইবান্ধা

গাইবান্ধার এসপি ও ওসিকে বদলি

গাইবান্ধার এসপি ও ওসিকে বদলি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় গড়ে ওঠা সাঁওতাল পল্লীতে সহিংসতার ঘটনায় গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকারকে বদলি করা হয়েছে।

এসপি আশরাফুল ইসলামকে খাগড়াছড়ির মহালছড়িতে এপিএন-৬ এর অধিনায়ক হিসেবে এবং ওসি সুব্রত কুমার সরকারকে দিনাজপুর জেলায় বদলি করা হয়েছে। শুক্রবার তাদের স্ব স্ব কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।

পুলিশ সুপার আশরাফুল ইসলাম

আর গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

ওসি সুব্রত কুমার সরকার

৬ নভেম্বর পুলিশ সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এমন চিত্র আলজাজিরা টেলিভিশনের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়। ভিডিও ফুটেজটি আমলে নিয়ে হাইকোর্ট বিষয়টি তদন্তের জন্য গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. শহীদুল্লাহকে নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার পর ওই দিন ঘটনাস্থলে কর্মরত সকল পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট।

বিষয়:গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…