চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গলায় টাকার মালায় নির্বাচনী প্রচারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

গলায় টাকার মালা পরে একজন প্রার্থী এলাকাবাসীর কাছে ভোট চাইছেন এমন
দৃশ্য সিনেমার পর্দায় দেখা যায়। এবার বাস্তবেও তা ঘটেছে। টাকার মালা
পরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আ ন ম শওকত হাবিব
লজিক।

এলাকাবাসীর কাছে তার ‘রাজাকারপুত্র’ বলেও একটি পরিচয় আছে। তার পিতা আজহারুল ইসলাম তালুকদার একাত্তরে পাকিস্তানের পক্ষে ক্ষেতলাল থানা শান্তি ও প্রতিরক্ষা কমিটির সদস্য ছিলেন।

একদিকে ‘রাজাকারপুত্র’র আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া, অন্যদিকে লজিকের এমন ‘উদ্ভট’ প্রচারণায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ। তারা বলছেন, কোনো রাজাকার ও তার সন্তানদের হাতে নৌকা প্রতীক তুলে না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা থাকার পরও লজিকের দলীয় মনোনয়ন তাদের নেত্রীর নির্দেশের সুস্পষ্ট লংঘন।

মনোনয়নের আগেই তারা একাধিকবার জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কোনো ‘রাজাকারপুত্র’কে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেসময় তারা জানিয়েছিলেন আহম্মেদাবাদ, মাত্রাই ও পুনট ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্ততঃ তিনজন রাজাকারের সন্তান রয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সাবেক চেয়ারম্যান মোকছেদ আলী ফকির জানান, একাত্তরে ক্ষেতলাল থানা শান্তি ও প্রতিরক্ষা কমিটির কোনো সদস্যের সন্তানকে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী না করতে তারা আবেদন জানিয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত একজন মনোনয়ন পেয়েছেন।

Reneta

তবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আ ন ম শওকত হাবিব লজিক ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগ
রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার দাবি করে বলেন, তার পরিবারের বিরুদ্ধে যে
অভিযোগ আনা হয়েছে- তা সত্য নয়। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ
করে ফায়দা লুটতেই অপপ্রচার চালানো হচ্ছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক জেলা পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা জানান, তথ্য গোপন করে রাজাকারপুত্র আ ন ম শওকত হাবিব লজিককে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। এ কারণে স্থানীয় নেতা-কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউপি নির্বাচনজয়পুরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মে ১৭, ২০২৬
ছবি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মিজানুর রহমান সিনহা (সংগৃহীত)।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক প্রকাশ

মে ১৭, ২০২৬

যেকোন সময় ভেঙে পড়তে পারে রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি!

মে ১৭, ২০২৬

সন্তান জন্ম নিলেই পাওয়া যাচ্ছে টাকা!

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT