চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরু বৃত্তান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোয় ক্যান্টিন ভাঙচুর ও মালিককে মারধর করা হয়েছে। নববর্ষের মঙ্গল শোভাযাত্রার আগে নাস্তা হিসেবে দেয়া ‘তেহারি’ খেয়ে সন্দেহ ও পরে ক্যান্টিন মালিক জাকির হোসেন গরুর মাংস দেয়ার কথা স্বীকার করলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চারুকলার ক্যান্টিনে কখনো গোমাংস দেওয়া হত না।

এই ঘটনার প্রেক্ষিতে ফেসবুকে লিখেছেন চ্যানেল আই’য়ের নিউজ এডিটর এবং চ্যানেল আই অনলাইন’এর এডিটর জাহিদ নেওয়াজ খান।

‘গরু বৃত্তান্ত’ শিরোনামে তিনি লিখেছেন,

“একদিন এক ছোট ভাইকে নিমন্ত্রণ করেছিলাম। নামে যেহেতু সনাতন ধর্মের মানুষ তাই খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, গরু খাও?

— কী কন জুয়েল ভাই! ইঁদুর পর্যন্ত খাইছি।

সে গরু খায়, কিন্তু সবাই খায় না। আমার সনাতন ধর্মাবলম্বী বন্ধুরা চাওয়ার পরও আমার মা তাদের গরুর মাংস খেতে দেননি। তাদের মা-বাবার কাছ থেকে অনুমতিপত্র নিয়ে আসতে বলেছিলেন।

Reneta

শিক্ষাটা এমনই হওয়া উচিত। কাউকে জোর করে গরুর মাংস খাওয়ানোর প্রশ্নই উঠে না।
কিন্তু, প্রশ্ন হচ্ছে– চারুকলার ক্যান্টিনে গরুর মাংস নিষিদ্ধ কেন? সেখানে কি এমন ছেলেমেয়েরা পড়ালেখা করে না যারা গরুর মাংস খায়!

নিষিদ্ধ থাকায় সমস্যা হয়েছে, যখন তেহারি সার্ভ করা হয়েছে তখন যে গরুর মাংস খায় না তার মনেও প্রশ্ন জাগেনি। ওই ক্যান্টিনে গরুর মাংস নিষিদ্ধ না থাকলে কিন্তু ছেলেমেয়েরা আগেই জিজ্ঞেস করতো, কিসের তেহারি? তাহলে তারা জেনে সিদ্ধান্ত নিতে পারতো।

আর, ওই ক্যান্টিন ম্যানেজারেরই কেন মনে হলো যে প্রগতিশীলতা মানে সনাতন ধর্মাবলম্বীদের গরুর মাংস খাওয়া!

বিষয়টা ইচ্ছাকৃত হলে যেমন শাস্তির ব্যবস্থা করতে হবে তেমনি ওই ক্যান্টিনে গরুর মাংসের ওপর যে নিষেধাজ্ঞা সেটাও তুলে নিতে হবে। তাহলে ভবিষ্যতে কেউ যেমন ‘ষড়যন্ত্র’ করতে পারবে না (যদি ষড়যন্ত্র হয়ে থাকে) তেমনি ভুল বুঝাবুঝির অবকাশও থাকবে না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরুর মাংস
শেয়ারTweetPin

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT