জনপদ

গরু চুরির অপবাদে গাছে বেঁধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন

অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করছে কিছু ব্যক্তি, ঘটনাস্থলে পুলিশ ও জনতা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নীলফামারীতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গরু চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার গৃহবধূ ও তার স্বজনরা প্রভাবশালী প্রতিপক্ষের হুমকিতে এলাকা ছাড়া হয়েছেন।

দুই সন্তানের জননী অন্তঃসত্ত্বা শেফালী বেগম বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জমি নিয়ে বিবাদে ২০১২ সালে প্রতিপক্ষের হাতে নিহত শেফালীর বাবা মবিয়ার রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা তুলে না নেয়ার জের ধরে, চুরির মিথ্যা ঘটনা সাজিয়ে গাছে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ নীলফামারী ডিমলা উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের বাইশপুকুর কোলনঝাড় গ্রামের এ গৃহবধূর।

প্রভাবশালীরা মামলা দিয়ে তার একমাত্র ভাই রমজান ও রিকশাচালক স্বামীকে বাড়িছাড়া করেছে।
স্বাভাবিক জীবনে ফিরে আসার নিশ্চয়তা চেয়েছেন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন শেফালী ও তার পরিবার।

বিষয়:গৃহবধূ নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…