চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরিব দেশগুলোকে ১শ’ কোটি ডোজ ভ্যাকসিন দেবে জি-৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা মহামারি মোকাবেলায় বিশ্বের গরিব দেশগুলোকে ১শ’ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার অঙ্গীকার করেছেন জি-৭ দেশের নেতারা।

যুক্তরাজ্যের কর্নওয়ালে তিন দিনের সম্মেলনের শেষ দিনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১শ’ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয় ধনীদেশগুলোর জোট।

এর আগে করোনা মহামারী ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ইস্যুকে প্রাধান্য দিয়ে যুক্তরাজ্যে তিন দিনের সম্মেলনে বসে শিল্পোউন্নত দেশগুলোর সংগঠন জি-৭। সম্মেলনের শেষ দিনে রোববার করোনা মহামারি মোকাবেলায় এ অঙ্গীকার করেন জি-৭ দেশের নেতারা।

তারা বলেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বাড়াতে ও চিকিৎসা বিকাশে কাজ করবে তাদের জোট।

বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের মাত্রা কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসীকে কয়লাভিত্তিক কোন প্রকল্প হাতে না নেয়ার আহ্বান জানানো হয়।

সারাবিশ্বে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান তারা। গোটা বিশ্বে চীনের প্রভাব মোকাবেলায় বিকল্প ব্যবস্থা নিতে একমত হন জি-৭ নেতারা। জবাবে চীন জানিয়েছে, একটি ছোট গ্রুপ বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে এমন দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।

Reneta

সম্মেলন চলার সময় লন্ডনের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন জলবায়ু আন্দোলনকর্মীরা। ধনী দেশগুলো যেন তাদের প্রতিশ্রুত অর্থ ও জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেয় সে দাবি জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসজি-৭ভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT