মাল্টিমিডিয়া

গভীর শ্রদ্ধায় বারী সিদ্দিকী

বাংলাদেশের জনপ্রিয় গায়ক বারী সিদ্দিকী পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর শ্রদ্ধায় বারী সিদ্দিকী তার গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘আমি একটা জিন্দা লাশ,কাটিস না রে জংলার বাঁশ’- এমন বহু কালজয়ী গানের গায়ক, প্রখ্যাত সংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী আর নেই। বৃহস্পতিবার রাত দুইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশনে এবং বাদ আসর নেত্রকোনা সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাযা শেষে তার নিজ গ্রাম কালিগ্রামের চল্লিশা বাজারের নিজের গড়া ‘বাঊল বাড়িতে দাফন করা হবে এ গুণী শিল্পীকে।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হলেও ১২ বছর বয়সেই তালিম নিয়েছেন ওস্তাদ গোপাল দত্ত, ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অনেক গুণীশিল্পীর সান্নিধ্যে থেকে।

বিস্তারিত দেখুন ভিডিওতে:

বিষয়:গায়ক বারী সিদ্দিকী সংগীত শিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…