চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গদি ছাড়বেন না বার্সা সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

মাথায় ঝুলে আছে অনাস্থা ভোটের ঝুঁকি। ভোটে হারলে বার্সেলোনা ইতিহাসে প্রথমবার এমন লজ্জার বিদায় নিশ্চিত হবে জোসেপ মারিয়া বার্তেমেউয়ের। পরিস্থিতি এড়াতে একটাই উপায় খোলা আছে বার্সা সভাপতির সামনে, আগেভাগে সম্মান নিয়ে পদত্যাগ করা। অবশ্য সোমবার বৈঠকের পর বার্তেমেউ ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সময়ের আগে গদি ছাড়ছেন না।

গণভোট কবে হবে সে ব্যাপারে এখন কাতালান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বার্সার বোর্ড সদস্যরা। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে নভেম্বরের ১ অথবা ২ তারিখ। অনাস্থা ভোট যেন অনুষ্ঠিত না হয়, সেজন্য কাতালান সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পেরে আরাগোনেসের কাছে চিঠিতে অনুরোধ জানিয়েছে বার্তেমেউ নিয়ন্ত্রিত বার্সা বোর্ড।

বার্সা বোর্ড বিশ্বাস করে করোনা মহামারীর সময়ে অনাস্থা ভোটের নামে জনসমাগম সংক্রমণকে আরও উস্কে দেবে। ভোট অনুষ্ঠিত হলে করোনার ঝুঁকি কতটুকু তা বিবেচনা করে বুধবার ভোটাভুটির ব্যাপারে নিজের রায় জানাবে কাতালান স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতালান স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বাস করে ছুটির দিনগুলোতে মানুষদের ঘরে রাখতে পারলে করোনা সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। যদি তা হয়, ন্যু ক্যাম্পে অনাস্থা ভোটে বাড়তে পারে করোনার ঝুঁকি। অন্তত বার্সা সমর্থকদের সেই ভয় দেখিয়ে ন্যু ক্যাম্পে আগামী বছরে নিজের মেয়াদ শেষ করেই ক্ষমতা ছাড়তে চান বার্তেমেউ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোসেপ মারিয়া বার্তেমেউবার্সাবার্সা সভাপতিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT