চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত ২১ বছরে এমন চরিত্রে অভিনয় করিনি: মিলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২১
বিনোদন
A A

টোকাই, কুলি থেকে নওশাদ নামের এক মাফিয়ার শুন্য থেকে সাফল্যের চূড়ায় উঠে আসার গল্পে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘বরফ কলের গল্প’। যেটি নির্মাণ করছেন সহিদ উন নবী। ছয় পর্বের ওয়েব সিরিজে নওশাদ চরিত্রে অভিনয় করছেন ভার্সেটাইল অভিনেতা আনিসুর রহমান মিলন।

ইতোমধ্যে ‘বরফ কলের গল্প’র বেশিরভাগ শুটিং শেষ। নির্মাতা বললেন, বাকি আছে দুদিনের কাজ। তিনি বলেন, বেশিরভাগ শুটিং করা হয়েছে খুলনা শহরের বিভিন্ন লোকেশনে। একেবারে ‘র’ লোকশন থাকছে।

খুলনার সন্ত্রাসবাদের অঘোষিত কিং ছিলেন এরশাদ শিকদার। শোনা যাচ্ছে, তার অপরাধ কর্মকাণ্ড, উত্থান পতনের গল্পে সহিদ উন নবী বানাচ্ছেন ‘বরফ কলের গল্প’। নির্মাতা অবশ্য সরাসরি স্বীকার করলেন না বিষয়টি।

‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজের সেটে নির্মাতার সাথে মিলন

চ্যানেল আই অনলাইনকে বললেন, ট্রু স্টোরি বেইজ গল্প। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে গল্প সাজিয়েছি। এর বেশি এখনই জানাতে চাই না। শুধু এতোটুকু জানাই, নওশাদ নামের একজন অপরাধীর উত্থান, জীবনযাপন এবং পতনের গল্প ছয়পর্বের ওয়েব সিরিজে তুলে ধরছি। এতে এরশাদ শিকদারের কিছু মিলেও যেতে পারে!

নির্মাতার কথা, প্রায় একবছর ধরে এ গল্প নিয়ে রিসার্চ করেছেন। খুলনায় গিয়ে ওই অঞ্চলের মানুষদের কাছ থেকে জেনেছেন। পুরো কাহিনি মাত্র ছয়পর্বে তুলে আনা কঠিন। মানুষ যা জানে তার বাইরে গিয়ে অনেককিছু তুলে আনার চেষ্টা করছেন। তিনি গরীবের আপন ছিলেন। এসব বিষয়গুলো আমরা তুলে ধরবো। সবকিছু মিলিয়ে ভয়ঙ্কর ক্রাইম সঙ্গে অ্যাকশন এবং থ্রিলারের সমন্বয়ে বানানো হচ্ছে ওয়েব সিরিজটি। এটি দেশীয় ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।

ভয়ঙ্কর একটি চরিত্রে রূপদান করতে চলেছেন আনিসুর রহমান মিলন

নওশাদ চরিত্রে অভিনেতা আনিসুর রহমান মিলন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, নওশাবা, নিশাত প্রিয়ম, সূবর্ণা প্রমুখ। যৌথভাবে চিত্রনাট্য করেছেন সহিদ উন নবী ও রাশেদুল ইসলাম ইফাজ।

Reneta

কেন্দ্রীয় চরিত্র মিলনের অভিনয় নৈপুণ্যে দর্শক মুগ্ধ হবেন বলে জানালেন সহিদ উন নবী। বলেন, লুক পরিবর্তন, ওজন কমানো থেকে শুটিংয়ের ১৫ দিন আগে থেকে মিলন ভাই প্রস্তুতি নিয়েছেন। স্ক্রিনে একেবারে ফাটিয়ে অভিনয় করেছেন। প্রমাণ মিলবে রিলিজের পর। 

‘বরফ কলের গল্প’ নওশাদ চরিত্র নিয়ে কথা হয় আনিসুর রহমান মিলনের সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে উচ্ছ্বাস নিয়ে তিনি বলেন, গত ২১ বছরে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। চরিত্রটি পাওয়ার পর মনে হয়েছে আমি এখানে কিছু করতে পারবো।

তিনি বলেন, ভীষণভাবে এনালাইসিস করেছি। অনেকদিন ধরে কাজটি করার পরিকল্পনায় ছিল। লোকেশনও ভালো ছিল। কোথাও নিজেদের তৈরি সেটে কাজ করিনি। আরও এক লটের শুটিং বাকি। এ কাজটি নিয়ে অন্যরকম কিছু হবে আশা করা যায়।

নওশাদ ছিল ঘাটের কুলি, বরফ কলের কুলি সেখান থেকে বিভিন্ন ক্রাইম করে তার উত্থান এবং সবশেষে করুন পরিণতি দেখা যাবে বলে জানালেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।

তার ভাষ্য, একজন ধারাভাষ্যের মতো নওশাদকে নিয়ে গল্প বলবে। সেই গল্প বলার মধ্যে নওশাদের এন্ট্রি, নেগেটিভ উত্থান, আলাদা সাম্রাজ্য, আধিপত্য, খুন, অত্যাচার, ধর্ষণসহ ভয়ঙ্কর খারাপ মানুষের প্রায় সবকিছুই দেখা যাবে। শেষে নওশাদের জীবনের শেষ পরিণতিও তুলে ধরা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুর রহমান মিলনএরশাদ শিকদারওটিটিওয়েব ফিল্মওয়েব সিরিজকুলিগল্পটোকাইনওশাবানিশাত প্রিয়মবরফ কলের গল্পবিঞ্জমাফিয়ালিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসহিদ উন নবীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

জুন ৭, ২০২৬

বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম

জুন ৭, ২০২৬

মেসি বিশ্বকাপের সেরা গোলদাতা হতে পারবেন?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT