চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত বছরের হতাশায় এবছর খরচ কমাচ্ছেন করণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

২০১৯ বছরটি বেশ খারাপ কেটেছে করণ জোহরের। যতগুলো ছবি মুক্তি পেয়েছে তার মাঝে শুধু ‘গুড নিউজ’ ভালো ব্যবসা করেছে। বিশেষ করে বড় বাজেটের ‘কলঙ্ক’ ভীষণ হতাশ করেছে করণকে। তাই এই বছর সিনেমার পেছনে খুব বেশি খরচ করতে রাজি নিন তিনি।

মুঘল সিংহাসন ও ঐতিহাসিক যুদ্ধ নিয়ে সিনেমা ‘তখত’ নিয়ে এবছর করণ জোহর সবচেয়ে আশাবাদী। কিন্তু তারকাবহুল এই ছবির পেছনেও বেশি খরচ করতে চান না তিনি।

গত বছরের আগস্টে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অতিরিক্ত খরচের ভয়ে তখন শুটিং শুরু করেননি করণ। খরচ কাটছাঁট করে কমিয়ে ফেব্রুয়ারিতে শুটিং শুরু করার কথা শোনা যাচ্ছে।

রণবীর সিং, ভিকি কৌশল, কারিনা কাপুর, আলিয়া ভাট, ভূমি পেডনেকার, জানভি কাপুর এবং অনিল কাপুর থাকছেন ‘তখত’ ছবিতে। ছবির শুটিং এর জন্য যায়গা খুঁজছেন করণ। রেকি শুরু হয়েছে রাজস্থান দিয়ে। বেশ কয়েকটি স্থানে ছবির শুটিং হবে।

শুধু ‘তখত’ নয়, আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার বাজেটও কমিয়েছেন করণ জোহর। তবে বলা হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি করণ প্রযোজিত সবচাইতে খরুচে সিনেমা। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটকরণ জোহরকারিনা কাপুরজানভি কাপুরভিকি কৌশলভূমি পেডনেকাররণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT