বিনোদন

‘গত বছরের মেহজাবিনকেও ছাড়িয়ে যেতে চাই’

নতুন বছরে মেহজাবিনের প্রত্যাশা

নতুন বছরে মেহজাবিনের প্রত্যাশা

নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন প্রত্যাশায় বুক বাঁধা। মিডিয়া ক্যারিয়্যারে নতুন বছরকে ঘিরে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা পরিকল্পনা, ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন চ্যানেল আই প্রতিদিনকে। এই তারকারা বিগত বছরের ব্যর্থতা ভুলে অনেকে আবার এই বছরটাকে কাজে লাগাতে চান। সে অনুযায়ি পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন মনে মনে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন জানিয়েছেন এ বছরে তাদের প্রত্যাশার কথা:

গত বছরের মেহজাবিনকে ছাড়িয়ে যেতে চাই এবার। সেটা অবশ্যই কাজের মাধ্যমে। ২০১৭ সালে আমার কয়েকটি নাটক বছরজুড়ে আলোচনায় ছিল। বড় কোনো কাজ করতে চাই যেটা দেখে মানুষ আমাকে আলাদাভাবে মনে রাখবে। এ বছরটা শুধু কাজকেই দিতে চাই। ভালো ভালো কাজে নিজেকে যুক্ত রাখার খুব ইচ্ছে। আর অবশ্যই ভালো চিত্রনাট্য খোঁজে আছি। যদি মিলে যায় তবে চলতি বছর আমাকে বড় পর্দায় দেখা যাবে।

ছবি: তানভীর আশিক

বিষয়:টিভি নাটক নতুন বছর মেহজাবিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…