গণ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সাভারে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করা যাবে। ৯ সেপ্টেম্বরের মধ্যে ফরম সংগ্রহের স্থানে তা জমা দিতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষা ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে।
ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসিতে পৃথক ভাবে সিজিপিএ ২.৫ থাকতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.gonouniversity.edu.bd) পাওয়া যাবে।







