চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহত্যা দিবস: আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সহযোগিতা করবে ভারত

তারিকুল ইসলাম মাসুমতারিকুল ইসলাম মাসুম
৫:৪৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

জাতিসংঘ যেনো ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষনা করে সেজন্য ভারত সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বঙ্গভবনে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি আয়োজিত শহীদস্মৃতি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অত্যন্ত গর্বের সঙ্গে সহযোগিতা করেছিলো ভারত। দিনে দিনে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভবিষ্যতে যা আরো বেগবান হবে।

গণহত্যা দিবস উপলক্ষে বঙ্গভবনে শহীদস্মৃতি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এসময় ২৫ মার্চকে স্মরণে রেখে বঙ্গভবন চত্বরে ২৫টি বৃক্ষ রোপন করা হয়।

এছাড়া ৩০ লাখ শহীদের স্মৃতি চিরসবুজ করে রাখতে বাংলাদেশসহ সারাবিশ্বে ৩০ লাখ বৃক্ষ রোপন করা হবে বলে জানিয়েছেন কর্মসূচীর আয়োজক একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি।

২৫শে মার্চ গণহত্যা দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে এদেশের নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানী বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলো বিশ্বে তা বিরল। এই গণহত্যাকে বিশ্ব বাসীর কাছে তুলে ধরতে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারের উদ্যোগকে অনন্য ও অসাধারন বলেছেন তিনি।

Reneta

অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশকে এগিয়ে নিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, আর কোনো গণহত্যা বা মানবিক বিপর্যয় নয়, বিশ্ব শান্তি ও মানবতার মুক্তি চায় বাংলাদেশ।

গণহত্যায় শহীদদের স্মরণের পাশাপাশি গণহত্যাকে নিরুৎসাহিত করতে এ উদ্যোগ জনসচেতনতা সৃষ্টি করবে বলে আশাবাদী কর্মসূচীর আয়োজক একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=SU3xZO5w5Yc&feature=youtu.be

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় গণহত্যা দিবসরাষ্ট্রপতি আবদুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT