বাংলাদেশ

গণহত্যা দিবস: কূটনৈতিক তৎপরতা কেনো বাড়ানো দরকার

গণহত্যা দিবস: কূটনৈতিক তৎপরতা কেনো বাড়ানো দরকার

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা। তারা মনে করছেন, আন্তর্জাতিক গণমাধ্যমসহ কূটনৈতিকভাবে গণহত্যা দিবস পালনের দাবির বিষয়টি বেশি করে উঠে না আসলে মানব ইতিহাসের বর্বরতম এই ঘটনা আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি অর্জনে ব্যর্থ হবে।

জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায় তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিলো তা বিশ্ব ইতিহাসে নজির বিহীন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের বর্বর নির্যাতন সময় ও হত্যার সংখ্যায় বিশ্বের জঘন্যতম একটি গণহত্যা।

৯ ডিসেম্বর জাতিসংঘ গণহত্যা দিবস পালন করলেও ৯ মাসে বাংলাদেশে গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করার দাবি তাদের। মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক বিভিন্ন বিষয় সারা বছর ধরেই আলোচনায় থাকা প্রয়োজন বলে মনে করেন সাংবাদিকরা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজামম্মেল হক জানিয়েছেন, আগামী বছর থেকে প্রথম শ্রেণীর পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:

বিষয়:২৫ মার্চ গণহত্যা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…