চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যম ‘নিয়ন্ত্রণমূলক’ ধারা বাতিল চায় টিআইবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ০২, মে ২০১৬
বাংলাদেশ
A A

গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ( টিআইবি)।

গণমাধ্যমকে মুক্ত পরিবেশ দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারাসহ বিবেচনাধীন জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, খসড়া সম্প্রচার আইন ও প্রেস কাউন্সিল আইনের মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণমূলক ধারাগুলো বাতিল করার আহ্বানও জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বিবৃতিতে দেশের গণতান্ত্রিক জবাবদিহিতা এবং টেকসই উন্নয়নের স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতার জন্য টিআইবি এ আহ্বান জানায়।

Banglabid

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘শত প্রতিকূলতা ও ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যম দেশে গণতান্ত্রিক বিকাশ ও প্রাতিষ্ঠানিকীকরণের পাশাপাশি টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় সরকারের সহায়ক শক্তি হিসেবে অমূল্য অবদান রাখছে।’

গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাসহ স্বাধীন-নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ গড়ে তোলার বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক।

পাশাপাশি সকল গণমাধ্যম প্রতিষ্ঠান ও কর্মীদের প্রতি নৈতিকতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে টিআইবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইবিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্লগার হত্যা নিয়ে তথ্যচিত্রসহ চার প্রকল্প দ্য ববস অ্যাওয়ার্ড জিতল

পরবর্তী

মজিবুরকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সংসদে শোক প্রস্তাব

পরবর্তী

মজিবুরকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সংসদে শোক প্রস্তাব

জয় হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আমু

সর্বশেষ

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT