চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যম কর্মীদের সাপ্তাহিক কর্মঘন্টা ৩৬ ঘণ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
গণমাধ্যম

গণমাধ্যম কর্মীদের সাপ্তাহিক কর্মঘণ্টা ৩৬ ঘণ্টা করাসহ নারী গণমাধ্যমকর্মীদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির বিধান রেখে গণমাধ্যম কর্মী আইন ২০১৮’র খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

গণমাধ্যম কর্মী আইনের খসড়ায় বলা হয়েছে, গণমাধ্যমে কর্মরত সবাইকে গণমাধ্যমকর্মী হিসেবে গণ্য করা হবে। আর সকল গণমাধ্যমেই আসবে ওয়েজবোর্ডের আওতায়। প্রতিসপ্তাহে গণমাধ্যম কর্মীদের কর্মঘন্টা হবে ৩৬ ঘণ্টা। 

খসড়া আইনে নৈর্বিত্তিক ছুটি ১০ দিনের পরিবর্তে ১৫ দিনে বাড়ানো হয়েছে। আর অর্জিত ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে করা হয়েছে ১শ’দিন। উৎসব ছুটি থাকবে একসঙ্গে ১০দিন পর্যন্ত। ৩ বছর পরপর গণমাধ্যম কর্মীরা ৩০ দিনের শান্তি বিনোদন ছুটি ভোগ করতে পারবে। 

গণমাধ্যম কর্মীদের জন্য একটি স্বাধীন ওয়েজবোর্ড গঠনের কথাও বলা হয়েছে আইনে। যেটা পরিচিতি পাবে ‘গণমাধ্যম কর্মী ওয়েজবোর্ড’ নামে। তাতে অনলাইন নিউজ পোর্টাল, পত্রিকা, রেডিও, টেলিভিশনসহ সকল গণমাধ্যমকে নিয়ে আসা হবে। এটা শ্রম আইনের আওতায় থাকবে না। সাংবাদিকরা শ্রমিক হিসেবে নয়, গণমাধ্যম কর্মী হিসেবে পরিচিত হবে।

এছাড়াও গণমাধ্যমকর্মী তাদের চাকরির মেয়াদের ১৮ ভাগের ১ ভাগ পূর্ণ বেতনে অসুস্থতাজনিত ছুটি পাবে। প্রত্যেক গণমাধ্যমকর্মী স্বাস্থ্যবীমা সুবিধা পাবে। আইনে, নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

সরকার এ আইনের সাথে সামঞ্জস্য রেখে গণমাধ্যমের সাথে জড়িত গণমাধ্যমকর্মী ও কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য প্রজ্ঞাপনমূলে গণমাধ্যমকর্মী ওয়েজবোর্ড গঠন করবে। সরকার কর্তৃক অনুমোদিত বেতনের নিম্নতর হার সংশ্লিষ্ট সকল গণমাধ্যম মালিককে অবশ্যই পালন করতে হবে।

Reneta

যদি কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের কাছে কোনো গণমাধ্যমকর্মীর বকেয়া পাওনা থাকে তাহলে ওই গণমাধ্যমকর্মী নিজে অথবা তার লিখিত ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কিংবা মৃত গণমাধ্যমকর্মীর ক্ষেত্রে তার পরিবারের কোনো সদস্য আদালতে মামলা দায়ের করতে পারবে।

গণমাধ্যম মালিক গণমাধ্যম কর্মী আইন না মানলে ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এক্ষেত্রে যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমগণমাধ্যম কর্মীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT