গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশে বাধাগ্রস্থ হচ্ছেন: হাউজ অব লর্ডস

বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশে বাধাগ্রস্থ হচ্ছেন, গণমাধ্যমের উপর অহেতুক চাপ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পার্লামেন্টের লর্ড সভার সদস্য লর্ড ইমস।
বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে হাউজ অব লর্ডসে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
ইনডিপেনডেন্ট মিডিয়া ক্লাব-আইএমসি আয়োজিত গোলটেবিল বৈঠকটির মডারেট করেন বিবিসি বাংলা বিভাগের সিনিয়র প্রযোজক ও আইএমসি’র প্রেসিডেন্ট মাসুদ হাসান খান।
প্যানেল আলোচনায় বিশিষ্ট সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের প্রতীক। কিন্তু বিশ্বজুড়ে গণমাধ্যমের মালিকানা রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের কালো টাকায় গড়ে উঠার কারণে ট্র্যাডিশনাল মিডিয়া গণতন্ত্র চর্চায় কতটুকু ভূমিকা রাখতে পারছে এ নিয়ে প্রশ্ন উঠছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



