চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণপিটুনি’ আর ‘গুজবে’র পিঠে চলছে স্বদেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A

রাজধানীর বাড্ডায় চার বছর বয়সী মেয়েকে বিদ্যালয়ে ভর্তির তথ্য জানতে গিয়ে ছেলেধরা গুজবের কারণে গণপিটুনিতে প্রাণ হারালেন এক নারী। আর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবক নিজের মেয়েকে স্কুলে দেখতে গিয়ে একই গুজবে প্রাণ হারালেন। বাড্ডার ওই নারী বারবার নিজের পরিচয় বলার পরে রক্ষা পাননি, সিদ্ধিরগঞ্জের যুবকতো কথাই বলতে পারতেন না, পরিচয় দেয়া তো দূরের কথা।

পদ্মাসেতুতে শিশুদের কাটা মাথা লাগবে এবং অনেক শিশু গুম হয়েছে, এমন গুজব ছড়িয়েছিল কিছুদিন আগে। সেসময় রাষ্ট্রীয়ভাবে ওই গুজব প্রতিরোধে গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয়া হয়। গুজব ছড়ানোর দায়ে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। কিন্তু ১৮ জুলাই নেত্রকোনা জেলায় ব্যাগে করে এক শিশুর ছিন্ন মাথা নিয়ে পালানোর সময় এক যুবককে (২৮) পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ জনতা। ওই ঘটনার পর থেকে সারাদেশে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। প্রতিবন্ধী, অপ্রকৃতিস্থ ও অচেনা বেশভূষার মানুষজন সন্দেহভাজন হিসেবে মারাত্মক হুমকির মুখে আছে। বিষয়গুলো খুবই উদ্বেগজনক।

কাগজে কলমে দেশের শিক্ষার হার বাড়ছে, জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ও চর্চায় আমরা এগিয়ে যাচ্ছি। তারপরেও এধরণের ঘটনা! নির্মাণাধীন সেতুতে মানুষের মাথা লাগবে- মানুষ এমন ধারণা কী করে করে? আরেকটি বিষয় আমাদের ভাবাচ্ছে, তা হলো- আইন নিজের হাতে তুলে নেয়া। কারো আচার আচরণ ও কার্যক্রমে যদি সন্দেহ জাগে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া উচিত। তা না করে নিমর্মভাবে পিটিয়ে হত্যা করতে হবে!

Banglabid

বলতে বাধা নেই, প্রকৃত শিক্ষার অভাবেই এধরণের ঘটনা ঘটছে। আর আইনের প্রতি ভরসার জায়গা কমতে থাকলেও এরকম পরিস্থিতির তৈরি হতে পারে। অভিযুক্ত বা অপরাধীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে কি ভরসা পাচ্ছে না জনগণ? আসলে জনগণের সেরকম ভরসা অর্জন করতে পেরেছে কি আইন-আদালত? সব প্রশ্নের উত্তর ‘না’ হলে, কারণ খুঁজে বের করা জরুরি।

বিভিন্ন ঘটনাচক্রে আলাদা আলাদা প্রেক্ষাপটে জাতির চিন্তা ও মননের দুর্বলতাগুলো ভয়াবহ আকারে প্রকোট হচ্ছে। কোনো নির্দিষ্ট ঘটনা ঘটলেই শুধু হইচই ও সাময়িক সচেতনতা, পরে আবার ভুলে গেলেতো কাজ হবে না। “অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না”- এই উক্তির মতো বাস্তবতা মেনে নিয়ে আমাদের দ্রুতসম্ভব জাতির দুর্বলতা দূর করতে দীর্ঘমেয়াদি কাজ করা উচিত বলে আমরা মনে করি। আশাকরি সংশ্লিষ্ট সবাই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছেলেধরাপদ্মা সেতু গুজবশিশুর কাটা মাথা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগান ‘এ’র কাছে আবারও হারলেন মিঠুন-সাব্বিররা

পরবর্তী

কী বলছেন প্রিয়া সাহা?

পরবর্তী

কী বলছেন প্রিয়া সাহা?

করোনা

ডিএজি হলেন ৭০ আইনজীবী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT