চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতান্ত্রিক মিয়ানমারে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা

চকোর মালিথা চকোর মালিথা
৫:০৭ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

নিজেদের ধীরে ধীরে উন্মুক্ত করতে শুরু করছে মিয়ানমার, আর তাই এর অর্থনীতির পালে লাগতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। এর মধ্যে প্রতিবেশী এই দেশটিতে তৈরি হয়েছে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের বিপুল সম্ভাবনা। পরিকল্পনা নিয়ে সম্ভাবনার এ সুযোগ কাজে লাগালে লাভবান হবে বাংলাদেশ।

১৯৬২ সালে মিয়ানমার ছিল এশিয়ার সবচেয়ে ধনী দেশ। কিন্তু এখন এশিয়ার দরিদ্র একটি দেশের নাম মিয়ানমার। সম্প্রতি অবাধ নির্বাচনের মাধ্যমে দেশটি গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে। আর এর মাধ্যমে দেশটির সঙ্গে বিপুল আমদানী-রপ্তানী বাণিজ্যের সুযোগ তৈরী হয়েছে বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য। সুযোগ সৃষ্টি হয়েছে বিনিযোগেরও।

ইতোমধ্যে বাংলাদেশীরা সে সুযোগ কাজে সুযোগ লাগাতে শুরু করেছেন। বে লাইন শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক কোমর উদ্দিন আহমেদ বলেন, আঠারো বছর ধরে এখানে রয়েছি আমি কোনো প্রতিবন্ধকতা অনুভব করিনি। বরং এখানকার মানুষ ও সরকার আমাকে অনেক সাহায্য করেছে।

২০১৪-১৫ অর্থবছরে মিয়ানমারে সরাসরি বিদেশী বিনিয়োগ হয়েছে আট বিলিয়ন ডলার। এর মধ্যে আছে বাংলাদেশীদের বিনিয়োগও। বাংলাদেশ থেকে রপ্তানী হচ্ছে ঔষধ, সিমেন্ট, সিআই শিট ও ক্লেরের মতো পন্যও।

মিয়ানমারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের কান্ট্রি ম্যানেজার রাকিব নাজির বলেন, এখানে ব্যাপক পরিমাণে ওষুধের ব্যবসা তৈরি হয়েছে। আরো বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে।

সপ্তাহে ৬ দিন ঢাকা থেকে সরাসরি ইয়াংগুন চলাচল করছে বাংলাদেশের সরকারি-বেসরকারি এয়ারলাইন্সও।

Reneta

বেসরকারি এয়ারলাইন্স নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, শুধু যোগাযোগ ক্ষেত্রেই নয়, পর্যটন ক্ষেত্রেও যদি চাহিদার সৃষ্টি হয় তবে অতিরিক্ত আরো ফ্লাইট বাড়ানো হবে। বর্তমানে আমাদের তিনটি ফ্লাইট চালু রয়েছে।

ঝকঝকে-তকতকে পরিচ্ছন্ন এক শহর ইয়াংগুন। সুশৃংখল চলাচলে নিরাপদ এই শহরে আছে দর্শনীয় ঐতিহাসিক অনেক কিছু। কেনাকাটাও করা যায় সাধ্যের মধ্যে। তাইতো দেশটিতে ঢল নেমেছে বিদেশী পর্যটকদের।

বিদেশী পর্যটকরা বলছেন পর্যটনের দিক দিয়ে মিয়ানমার অনেক এগিয়ে গেছে। বিভিন্ন স্থাপনা মন্দির প্যাগোডা দেখে তারা খুব মুগ্ধ।

দুই দেশের মধ্যে সব দিক দিয়েই সহযোগিতা ও যোগাযোগ বাড়ানো পারস্পারিক স্বার্থে খুবই জরুরী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণতান্ত্রিক মিয়ানমারে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা

পরবর্তী

কবুতর পালনে খামারিদের আগ্রহ

পরবর্তী

কবুতর পালনে খামারিদের আগ্রহ

কবুতর পালনে খামারিদের আগ্রহ

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT