চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাধূলা করলে ছেলেমেয়েরা অন্যদিকে যাবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ছেলেমেয়েদের মধ্যে দায়িত্ববোধ ও সত্যিকারের মনন জাগিয়ে তুলতে খেলাধূলার খুবই দরকার। সুস্থ দেহ থাকলেই সুস্থ মন থাকবে। আর সুস্থ মন ছেলেমেয়েরা জঙ্গিবাদের মতো অন্য কোনো দিকে যাবে না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বঙ্গবন্ধু খেলাধূলাপ্রীতির কথা বলতে গিয়ে তিনি জানান, বঙ্গবন্ধুও ছোটবেলায় খুব খেলাধূলা পছন্দ করতেন। দাদা বলতেন বঙ্গবন্ধু ফুটবলে একটা বাড়ি দিয়েই নাকি পড়ে যেতেন। আর বাবা খুব ক্ষেপে যেতেন। 

ছোটবেলা থেকেই শিশুদের খেলাধূলায় আরো বেশি আগ্রহী করে তুলতে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

Banglabid

তিনি বলেন, এই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা বঙ্গবন্ধু টুর্নামেন্ট ও ফজিলাতুন নেছা টুর্নামেন্ট হচ্ছে। সেটারই ফলাফল আজকের অনুর্দ্ধ ষোল চ্যাম্পিয়ন। তবে আমরা খেয়াল করে দেখেছি সুস্থ শিশুদের থেকে প্রতিবন্ধীরা খেলায় ভালো ফল করে। স্পেশাল অলিম্পিকে গিয়ে আমাদের সন্তানরা ২১টা সোনা আর ৭২ বা ৭৩টা ট্রফি নিয়ে এসেছিলো। তাদের দিকেও এখন বিশেষ নজর দেওয়া দরকার। প্রতিবন্ধীদের জন্য সংসদ ভবন লাগোয়া খেলার জায়গা করে দিচ্ছি। তাদের জন্য আলাদা কমপ্লেক্স ও একাডেমিও করে দিচ্ছি। 

খেলাধূলায় আরো বেশি বেশি সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে এসে দেখলাম বিকেএসপিতে কেবল সাপ বাস করে, কোনো খেলোয়াড় নেই। চারদিকে বড় বড় ঘাস গজিয়ে আছে। পরে আমরা এসে সেটাকে আধুনিক করার প্রচেষ্টা নিলাম। এখন প্রত্যেক বিভাগে বিকেএসপির ডিভিশন তৈরি করে দিচ্ছি আমরা। এর আগে প্রত্যেক জেলায় স্টেডিয়ামও বানানো হয়েছে। কক্সবাজার ও সিলেটে ও রাজশাহীতে খেলার মাঠ করে দিচ্ছি। রাজশাহীতে খেলাধূলা না হওয়ার কারণ সেখানে কোনো ভালো মানের হোটেল নেই। 

গ্রামের খেলাগুলোর কথা টেনে তিনি বলেন, আমাদের গ্রামের কিছু খেলা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেসব আবার ফিরিয়ে আনতে হবে। যেমন ডাংগুলি, গোল্লাছুট। ছোট বেলায় আমরা গ্রামে গেলে ডাংগুলি খেলেছি। এখন সেসব হারাতে বসেছে। সেসব ফেরাতে স্কুলে স্কুলে কাজ শুরু করেছি।

Reneta

সামনে খেলাধুলা নিয়ে আরো পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি জানান, ক্রিকেটের জন্য আন্তর্জাতিক মানের আধুনিক স্টেডিয়াম করার ইচ্ছা আছে। কক্সবাজারে একটা ফুটবল মাঠ করে দিবো। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করে দিতে চাই। তবে সেসব যেন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়। ছোট ছোট মাঠ হবে, গ্যালারি লাগবে না। যেন মানুষ পথে যেতে আসতে খেলাধূলা দেখতে পারে। মানুষের চোখের সামনে আসলে খেলায় মানুষের আগ্রহ বাড়বে। আমি চাই দেশে খেলাধূলা আরো উন্নত হোক। জাতিসংঘ একটি তারিখ আন্তর্জাতিক স্পোর্টস ডে হিসেবে পালন করে। ৬ এপ্রিল। আমরাও সেটাকে স্পোর্টস ডে হিসেবে পালন করতে পারি। 

দেশের বিত্তশালীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, স্পোর্টস ও সংস্কৃতি চর্চায় সবসময় সহযোগিতা লাগে। আমি আশা করবো দেশের বিত্তশালীরা এসব চর্চার কাজে সহায়তা দিতে এগিয়ে আসবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মীর কাসেমের ফাঁসিতে ‘হিতে বিপরীত’র অপেক্ষায় ক্ষুব্ধ পাকিস্তান

পরবর্তী

টাঙ্গাইলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

পরবর্তী

টাঙ্গাইলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানের বিচার শুরু

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT