চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানের বিচার শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক আবদুল কাদিরের বিচারকাজ  কানাডার আদালতে শুরু হয়েছে। সঙ্গীসহ সিরিয়া যাওয়ার পথে তুরস্কে আটক হয়ে কানাডায় ফেরত পাঠানো এই তরুণকে শুক্রবার অন্টারিও কোর্ট অব জাস্টিসের আদালতে হাজির করা হয়।

কাদিরের দখলে থাকা একটি এআর-১৫ সেমি অটোমেটিক রাইফেল ‘ভেঙ্গে ফেলে দেয়ার’ দায়ে তার বাবার বিরুদ্ধেও পুলিশ অভিযোগ গঠন করেছে বলে জানিয়েছে কানাডাভিত্তিক বাংলা নিউজপোর্টাল নতুনদেশ ডট কম।

আগামী ২৩ সেপ্টেম্বর তাদের আবারও আদালতে হাজির করা হবে।

Banglabid

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম চৌধুরী পুলিশের অভিযানে নিহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই এবার একজন বাংলাদেশি কানাডীয় কানাডার আদালতেই বিচারের মুখোমুখি হচ্ছে।

আবদুল কাদির গত মার্চে সিরিয়ার উদ্দেশে টরোন্টো ছেড়ে যায়। ৩১ মার্চ তিনি তুরস্কের আদানা শহরে গ্রেফতার হয়। স্যামুয়েল এভিলস নামে আরেক কানাডীয়সহ সিরিয়া যাওয়ার পথে তুর্কি প্রশাসন তাদের গ্রেফতার করে বলে সরকারি সূত্রে জানানো হয়।

দু’সপ্তাহ তুরস্কে আটক থাকার পর ওই দু’জনকে কানাডা ফেরত পাঠানোর পর ১৫ এপ্রিল কানাডা পুলিশ তাদের টরোন্টো পিয়ারসন এয়ারপোর্টে গ্রেফতার করে। এরপর ১৫ জুলাই কাদির পুলিশের শর্ত মেনে নিয়ে ‘পিচ বন্ড’-এ সম্মত হয়। পিচ বন্ডের শর্ত অনুসারে, তিনি পাসপোর্ট এবং আগ্নেয়াস্ত্র  রাখার অধিকার হারায় এবং সুপারভাইজারের উপস্থিতি ছাড়া ইন্টারনেট ব্যবহারেও তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

Reneta

কাদির আগ্নেয়াস্ত্র রাখার অধিকার হারালেও তার কাছে এআর-১৫ মডেলের একটি সেমি অটোমেটিক রাইফেল আছে – এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে তারা সেটি খুঁজে পেতে ব্যর্থ হয়।

আদালতে উপস্থাপিত তথ্য অনুসারে, আবদুল কাদিরের বাবা মোহাম্মদ উদ্দিন তদন্তকারীদের বলেছেন, ছেলে চলে যাওয়ার পর তিনি রাইফেলটি ভেঙ্গে টুকরো টুকরো করে সেটি অ্যাপার্টমেন্টের আবর্জনা ফেলার স্থানে ফেলে দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ম্যাথেউ জিওবিনাজো আদালতকে এ তথ্য জানান।

মোহাম্মদ উদ্দিন আরও জানান, তিনি ছেলের অস্ত্রের লাইসেন্সও ছিঁড়ে ফেলে দিয়েছেন। এর ভিত্তিতে ‘নিষিদ্ধ’ অস্ত্রের তথ্য পুলিশকে না জানানোর দায়ে মোহাম্মদ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আনা হলে ৫৭ বছর বয়সী মোহাম্মদ অপরাধ স্বীকার করেন। তার আইনজীবী ওমর চৌধুরী আদালতে বলেন, মোহাম্মদ উদ্দিন ভালো উদ্দেশ্য নিয়েই অস্ত্রটি ভেঙ্গেছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী এই যুক্তি প্রত্যাখান করেছেন।

আবদুল কাদির ঠিক কখন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছে তা পরিষ্কার নয়। ফাঁস হয়ে যাওয়া আইএসের গোপন নথি অনুসারে ২০১৪ সালের জুলাই মাসে আবদুল মালিক নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ আইএস এ যোগ দেয়। আইএসের নিবন্ধন ফরমে তার যে ফোন নম্বর দেয়া আছে সেটি আবদুল কাদিরের বাড়ির ফোন নম্বরের সঙ্গে মিলে যায়। টেলিফোন নম্বরটি আবদুল কাদিরের বাবা মোহাম্মদ উদ্দিনের নামে নিবন্ধিত। ধারণা করা হচ্ছে মালিক সিরিয়ায় নিহত হয়েছে।

উল্লেখ্য, আবদুল কাদিরের সঙ্গে আটক হওয়া এভিলস হুইটবিতে যে অ্যাপার্টমেন্টে থাকত, সেই অ্যাপার্টমেন্টের বাসিন্দা কেভিন ওমর মোহাম্মদ আইএস এ যোগ দিতে গিয়ে গ্রেফতার হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসকানাডাজঙ্গি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

পরবর্তী

সাবিনা ইয়াসমিনের অন্যরকম জন্মদিন

পরবর্তী

সাবিনা ইয়াসমিনের অন্যরকম জন্মদিন

শিশুসাহিত্য পুরস্কারের জন্য বই আহ্বান

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT