জনপদ

খেলতে খেলতে তিন বোনের মৃত্যু

খেলতে খেলতে তিন বোনের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা বাজার শান্তিনিবাস এলাকায় দেয়াল ধসে তিন বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার সকালে ঘটে। সে সময় তিন বোন মাঠে খেলা করছিলো।

তিন বোন হলেন, লামিয়া (১২), লাবণী (৮) ও লিমা (৩)। তাদের বাবা সাইফুল ইসলাম।  এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তিন শিশুর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেয়ালটি চান মিয়া নামের এক ব্যক্তির। পাশেই চলছিল পুরোনো দেয়াল ভাঙার কাজ। আচমকা দেয়াল ধসে পড়ে শিশুদের ওপর।

বিষয়:তিন শিশুর মৃত্যু দেয়াল ধস নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…