চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা বিভাগে করোনায় ৩৩ জনের মৃত্যু

দানিয়েল সুজিত বোসদানিয়েল সুজিত বোস
১:৪০ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২১
খুলনা, জনপদ
A A

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪৯ জনের।

এর আগে গতকাল শুক্রবার বিভাগে ৩০ জনের মৃত্যু এবং ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় আটজন, যশোরে ছয়জন এবং নড়াইল, মাগুরা, ঝিাইদহ ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনার তিন হাসপাতালে ৮ জনের মৃত্যু
খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

Reneta

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার রূপসার সুকুরুন্নেছা (৭২), বাগেরহাটের মোল্লাহাটের ঝর্ণা (৪৫), ফকিরহাটের লকপুরের সাবিনা খাতুন (৩৬), রামপালের এনামুল হাসান (৪৭), যশোরের কেশবপুরের রেখা রানী ঘোষ (৬৫) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার মোর্শেদা বেগম (৬০)।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন। যার মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৬ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, নগরীর বসুপাড়া মেইন রোডের আফরোজা বেগম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪জন।

খুলনা জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন, তার মধ্যে ১৮ জন পুরুষ ও ১৬ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৮৭ শয্যার করোনা ইউনিটে ৬৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৭ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নগরীর দৌলতপুর খান এ সবুর রোডের জালাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর (৬৬) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

চলছে কঠোর বিধিনিষেধ
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনায় শুরু হয়েছে কঠোর লকডাউন। খুলনা মহানগরীর মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোষ্ট। তৎপর রয়েছে প্রশাসনের সদস্যরা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোন যাত্রীবাহী পরিবহন খুলনা থেকে ছেড়ে যায়নি।

নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে কয়েকটি ফলের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। দু’একজন চলাচল করলেও পুলিশের চেকপেষ্টের কাছে এসে তাদের জবাবদিহি করতে হচ্ছে। অকারণে মটরসাইকেলে ঘোরাঘুরির কারণে কয়েকজনকে পুলিশের মুখোমুখি হতে হয়েছে। আটক করা হয়েছে অনেকের গাড়ি।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৭৮৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৯৭৩ জন।·

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসখুলনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT