বাংলাদেশ

খুলনায় ৬ দফা দাবী আদায়ে পাটকল শ্রমিকদের অবরোধ

খুলনায় ৬ দফা দাবী আদায়ে পাটকল শ্রমিকদের অবরোধ

শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের সরকারি ৭টি পাটকলে ধর্মঘট চলছে। এর পাশপাশি আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৮ ঘন্টার রাজপথ রেলপথ অবরোধ শুরু করেছে শ্রমিকরা। এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত।

গতকাল সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ এ কর্মসূচির ডাক দেয়। 

পাঁচ দফার দাবীর মধ্যে রয়েছে পাটখাতে প্রযোজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের বকেয়া মজুরী প্রদান, মজুরী কমিশন বাস্তবায়ন, মহার্ঘ ভাতা প্রদান, আলীম জুট মিল ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিল।

খুলনায় স্টার, ক্রিসেন্ট, জেজেআই, প্লাটিনাম, ইস্টার্ন, আলীম এবং জেজে কার্পেটিং জুট মিলের ৮০ হাজার শ্রমিক এ আন্দোলন করছে।

শ্রমিকরা খুলনার নতুন রাস্তা মোড়, খুলনা যশোর সড়কে আটরা গিলেতলা এবং যশোর রাজঘাটে সমাবেশ করছে।

বিষয়:শ্রমিক ধর্মঘট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…