বাংলাদেশ

খুলনায় ৩৪টি খালের ২৫টিই অস্তিত্ব সংকটে

খুলনায় ৩৪টি খালের ২৫টিই অস্তিত্ব সংকটে

দখল, দুষণ আর ভরাটের কারণে খুলনা মহানগরীর পানি নিষ্কাশনের ৩৪টি খালের ২৫টিই অস্তিত্ব সংকটে পড়েছে। জলাবদ্ধতাসহ নানান দূর্ভোগের শিকার হচ্ছেন নগরের ২০ লাখ মানুষ।

খুলনা মহানগরীর পানি ও পয়:নিষ্কাশনে এক হাজার ১৬৫ কিলোমিটার ড্রেন রয়েছে। এসব ড্রেনের বর্জ্য ও পানি নগরীর বিভিন্ন এলাকার ৩৪টি খালের মাধ্যমে চলে যায় রূপসা ও ভৈরব নদীতে।

কিন্তু এই খালগুলোর ২৫টিতেই অবৈধ দখলদাররা করে গড়ে তুলেছেন স্থাপনা। পলি পড়ে ও কচুরিপানার কারণেও বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি খাল।

নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন, সিটি করপোরেশনের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে দখলদাররা।

এদিকে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে সমন্বিত উদ্যোগের কথা জানাচ্ছেন সিটি মেয়র।

সিটি করপোরেশনের হিসেবে, নগরীর ৪৬ বর্গকিলোমিটার এলাকার তরল বর্জ্য, সুয়ারেজ ও ড্রেনের দুষিত পানি নিষ্কাশিত হয় নগরীকে ঘিরে থাকা ৫৫টি ছোট-বড় খাল-নদীর মাধ্যমে। 

বিষয়:নদী খনন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…