চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র খুলল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ বিষয়ে বিনামূল্যে পরামর্শ ও তথ্য সরবরাহ করতে  খুলনায় শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র চালু করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার ইন্টারন্যাশনাল এডুকেশন উইক (আইইডব্লিউ) উদযাপন উপলক্ষে খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসের আমেরিকান কর্নারে এ পরামর্শ কেন্দ্র চালু করা হয়।

নতুন এডইউএসএ পরামর্শ কেন্দ্রটিতে একজন পূর্ণকালীন পরামর্শক থাকবেন। এখানে যুক্তরাষ্ট্রে শিক্ষার সুযোগ বিষয়ে বিনামূল্যে গ্রুপভিত্তিক আলোচনা করা যাবে।  এছাড়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া হবে। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেওয়া হবে এ সেবা।

নতুন একটি এডইউএসএ কেন্দ্র স্থাপন ও পূর্ণকালীন পরামর্শক নিয়োগ গুরুত্বপূর্ণ শিক্ষা অঞ্চল খুলনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার শিক্ষা সংযোগকে সম্প্রসারিত করবে। খুলনায় রয়েছে কিছু এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা ও গণিত) বিষয়ের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ অনেকগুলো নামী শিক্ষায়তন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা বিষয়ক বিনিময় এগিয়ে নেওয়া ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। আন্তর্জাতিক শিক্ষা বিনিময় উভয় দেশ ও জনগণকে উপকৃত করে। এটি বুদ্ধিবৃত্তিক ও আন্তঃসাংস্কৃতিক সম্পদ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ও পেশাগত যোগাযোগ বাড়ায়। এছাড়া শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশ করা আর আজকের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর সমাধানের জন্য তৈরি হতে সাহায্য করে।

২০১৯ সালের ‘ওপেন ডোরস’ রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সাম্প্রতিকতম শিক্ষাবর্ষে (২০১৮-২০১৯) ৮,২৪৯-এ উঠেছে যা যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর এ হার সর্বকালের সর্বোচ্চ।

Reneta

এতে দেখা যাচ্ছে, ২০১৮ সালের রিপোর্টের তুলনায় বাংলাদেশি শিক্ষার্থী ১০% বৃদ্ধি পেয়েছে। আর ২০০৯ সাল থেকে তা বেড়ে হয়েছে তিনগুণের বেশি। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ ২০ এর মধ্যে। আবার বাংলাদেশই শীর্ষ ২৫ এর মধ্যে একমাত্র দেশ যাদের ২০১৮ সালের রিপোর্টের পর থেকে শিক্ষার্থীর সংখ্যায় দুই অঙ্কের প্রবৃদ্ধি ঘটেছে। এ দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে।

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত মোট ৮,২৪৯ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে ৫,২৭৮ জন স্নাতক পর্যায়ে পড়ছে যা ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের তুলনায় ১৩.৫% বেশি।

এডুকেশনইউএসএ যুক্তরাষ্ট্রে লেখাপড়া সংক্রান্ত তথ্যের বিষয়ে পররাষ্ট্র দপ্তরের নিজস্ব কার্যালয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে রয়েছে এর চারশর বেশি পরামর্শ কেন্দ্র। বাংলাদেশে এডুকেশনইউএসএর কাজ হচ্ছে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ সংক্রান্ত তথ্য বিনামূল্যে সরবরাহ করা। বাংলাদেশের বিভিন্নস্থানে থাকা পরামর্শ কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাওয়া যায়। এই কেন্দ্রগুলো রয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার, ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দি আর্টস এবং চট্টগ্রাম ও খুলনার আমেরিকান কর্নারে।

বাংলাদেশে এডুকেশনইউএসএর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://www.facebook.com/EdUSABangladesh.

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ

পরবর্তী

শাহরুখের প্রযোজিত সিনেমায় জুনিয়র বচ্চন

পরবর্তী

শাহরুখের প্রযোজিত সিনেমায় জুনিয়র বচ্চন

ফাইল ফটো

ব্যাটসম্যানদের ‘লাইনে’ আনতে বিসিবি সভাপতির নতুন ভাবনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT