পারিবারিক কলহের জের ধরে খুলনায় ১০ মাসের শিশুকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেছে মা শারমিন। মঙ্গলবার সকালে নগরীর খালিশপুর থানার পিপলস ৫ তলা কলোনিতে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায় গৃহবধু শারমিনকে বিভিন্নভাবে নির্যাতন করতো স্বামী সুমন ও শ্বাশুরি জরিনা বেগম। গতরাতেও নির্যাতন করায় শারমিন ঘটনা তার মাকে জানায়। মায়ের দ্বিতীয় স্বামী মিজান শারমিনকে সংসার ছেড়ে চলে আসার কথা বলে, অন্যত্র বিয়ে দেওয়ার আশ্বাসও দেয়। এমন আশ্বাসে শিশু কন্যা সুমাইয়াকে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা করে শারমিন।
পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক মা শারমিন ও হত্যায় প্ররোচণাকারী শারমিনের সৎ বাবা মিজানকে আটক করেছে ।






