খুলনা প্রতিনিধি: খুলনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালায়ের সচিব মো: সায়েদুল ইসলাম।
সেসময় ভারপ্রাপ্ত জেলা প্রসাশক মো: ইউসুপ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালায়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, সাবেক মহানগর মুক্তিযেদ্ধা কমান্ডার আলমগীর কবীর, খুলনা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বল্যবিবাহরোধকল্পে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা।








