চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনার সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, খেলার প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগে টানা চারবার শিরোপা জয়ের রেকর্ড আছে রাজশাহী বিভাগের। ২০০৮ থেকে ২০১২, চার মৌসুমে শিরোপা জেতে তারা। অন্য কোনও বিভাগ টানা দুবারের বেশি শিরোপা জিততে পারেনি। এবার টানা তিন শিরোপা জয়ের সুযোগ তৈরি করেছে খুলনা বিভাগ।

বুধবার শুরু হওয়া জাতীয় লিগের শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে হারাতে কিংবা ড্র করতে পারলেই হ্যাটট্রিক শিরোপা জিতবে আব্দুর রাজ্জাকের দল। বিকেএসপির ৩ নম্বর মাঠে সকাল সাড়ে ৯টায় শুরু হবে শিরোপার লড়াই।

খুলনা হারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাড়বে ঢাকা ও রংপুর বিভাগের। প্রথম স্তরে ১৬ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান শীর্ষে। সমান ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ঢাকা ও তৃতীয়স্থানে রয়েছে রংপুর। তবে এ দুদলের শিরোপা জয়ের সম্ভাবনা নির্ভর করছে অন্য দলের জয়-পরাজয়ের উপর।

জয়ী দল পাবে ৬ পয়েন্ট। সেই হিসেবে খুলনা জিতলে তাদের পয়েন্ট হবে ২২। যদি ১০ উইকেট বা ইনিংস ব্যবধানে জিততে পারে সেক্ষেত্রে বোনাস হিসেবে পাবে আরও এক পয়েন্ট। আর ড্র করলে খুলনার পয়েন্ট হবে ১৮। তাতেও তারাই হবে চ্যাম্পিয়ন।

ঢাকা জিতলে পয়েন্ট হবে ১৬। যদি বোনাস পয়েন্ট পায়, সেক্ষেত্রে ১৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে তারা। ঢাকা বোনাস পয়েন্ট নিয়ে জিততে না পারলে হেড-টু-হেড ও নেট রানরেট বিবেচনায় চ্যাম্পিয়ন হবে খুলনা। এছাড়াও বরিশালে বিপক্ষে রংপুর এবং খুলনার বিপক্ষে ঢাকা জিতলে তিন দলের পয়েন্ট সমান হবে, তাতে চ্যাম্পিয়ন হবে রংপুর।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বিভাগ মুখোমুখি হবে রংপুরের। ৮ পয়েন্ট নিয়ে বরিশালের অবস্থান তালিকার চতুর্থ স্থানে। রংপুরকে হারাতে পারলেই কেবল অবনমন এড়াতে পারবে দলটি।

Reneta

অন্যদিকে দ্বিতীয় স্তরে ২৩ পয়েন্ট নিয়ে শেষ রাউন্ডের আগেই শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে রাজশাহী বিভাগ। নিজেদের মাঠে তারা মুখোমুখি হবে ঢাকা মেট্রোর। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা মেট্রোর কাছে হারলেও আগামী মৌসুমে প্রথম স্তরে খেলা নিশ্চিত দলটির। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সিলেট বিভাগ চট্টগ্রামের বিপক্ষে জিতলেও ছুঁতে পারবে না রাজশাহীকে।

বাংলাদেশ ক্রিকেটার হ্যাটট্রিক শিরোপার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ
তুষার ইমরান

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার খুব কাছে খুলনার ক্রিকেটার তুষার ইমরান। তার নামের পাশে ৯,৮৫৭ রান। জাতীয় লিগের শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৪৩ রান করতে পারলেই দশ হাজারি ক্লাবের সদস্য হয়ে যাবেন একদিন পর ৩৪-এ পা রাখতে যাওয়া এই ক্রিকেটার।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির (২৪টি) মালিক তুষার আগে থেকেই। এবার অপেক্ষায় দশ হাজার রানের মাইলফলকে পৌঁছার।

মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস ছাড়া জাতীয় দলের সব তারকাই অংশ নেবেন ১৯তম জাতীয় লিগের শেষ রাউন্ডে। ছয় বছর পর প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামছেন তাসকিন আহমেদ। ঢাকা মেট্রোর পেসার সবশেষ চারদিনের ম্যাচ খেলেছেন ২০১১ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

সোনম ওয়াংচুককে নিয়ে ভারতে উদ্বেগ, সরব বলিউড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT