অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে খুলনার পুলিশ কমিশনার ও খুলনা রেঞ্জের ডিআইজির অপসারণ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রহসনমূলক উল্লেখ করে তিনি সরকারদলীয় প্রার্থীর পক্ষে পুলিশের নগ্ন ভূমিকার সমালোচনা করেন।
তারপরও আন্দোলনের অংশ হিসেবে তার দল নির্বাচনে অংশ নেবে বলে জানান মির্জা ফখরুল।
এর আগে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পুলিশের বিরুদ্ধে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ আনেন।
সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, নির্বাচনে ধানের শীষের গণজোয়ার দেখে সরকার ভয় পেয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার, ভয়ভীতি ও হয়রানি করে বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে।








