খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন, গাজী হাসপাতালে দুজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে দেশব্যাপী করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সরকারঘোষিত কঠোরতম বিধিনিষেধের দশম দিনে খুলনা জেলা ও মহানগরীতে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
খুলনা মহানগরীতে ও উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিনভর পরিচালিত মোবাইল কোর্টে ৫০ জনকে ৫০ মামলায় ৪২,২০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের অভিযানে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ ও আনসার সদস্যগণ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।








